ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৭:০৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৭:০৬:১৬ অপরাহ্ন
রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
চারঘাটে স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে এক নববধূকে তিনজন মিলে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরই অভিযুক্তরা পালি গেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী নববধূর মা বাদী হয়ে বুধবার (২২ জুলাই) চারঘাট মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করেছেন। 

অভিযুক্তরা হলেন— শ্রীখণ্ডী গ্রামের লিমন ইসলাম (২২), শিটু আলম (১৮) ও শিবা রহমান (১৬)।

জানা গেছে, অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও সম্প্রতি ওই কিশোরীর বিয়ে হয়। তার স্বামী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। এজন্য ওই নববধূ তার মায়ের সঙ্গেই থাকেন।

থানায় করা অভিযোগে বলা হয়, মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ওই নববধূ স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পথরোধ করে ওই নববধূকে জোর করে পাশের একটি পাটক্ষেতে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ওই নববধূ বাড়িতে গিয়ে তার মাকে জানালে বুধবার সকালে ওই নববধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং চারঘাট মডেল থানায় অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন তার মা।

গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি