ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেন উপকূলে আমিরাতের জাহাজ ছিনতাই জলদস্যুদের নয়ারের দাম্পত্য জীবন নিয়ে জল্পনা, স্ত্রীর রহস্যময় পোস্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পিএসসিআরএসের যাত্রা শুরু মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন সিংড়ায় সাশ্রয়ী চুলা আবিষ্কার, গ্যাস-বিদ্যুৎ ছাড়াই রান্না! ফুলবাড়ীতে মাঠে বাঁধাকপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫ ​রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদসভা মুনাফা খোরেরা ফুলবাড়ীর কয়লা আর মুনাফা ছাড়া অন্য কিছুই দেখতে পায় না- অধ্যাপক আনু মুহাম্মদ তানোরে জমি জবরদখলের অভিযোগ লালপুরে গ্রামীণ ব্যাংকের সুধী সমাবেশ অনুষ্ঠিত হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে শীতকালীন হাইব্রিড টমেটোর ভালো দাম না পেয়ে কৃষকরা হতাশ রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা রাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার শিবগঞ্জে সোয় ৬ কোটি টাকার হেরোইন উদ্ধার চট্টগ্রামে নারীর পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার! আটক ২ রাকসু নির্বাচনের তফসিলের দাবিতে ১২ দিন ধরে শিক্ষার্থীদের অবস্থান, অসুস্থ একজন হাসপাতালে মোহনপুরে ইউপি নির্বাচন ঘিরে মাঠ গোছাতে বিএনপির আলোচনা সভা মোহনপুরে রবি মৌসুমে সার সরবরাহ নিশ্চিত করতে মতবিনিময় সভা নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৬:১২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৬:১২:৩২ অপরাহ্ন
জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল
নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এর আগে বিষয়টি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জমা পড়ে। সেই প্রতিবেদনের আলোকে বুধবার (২২ জুলাই) দলটির নির্বাহী পরিষদের বৈঠকে তাকে বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২২ জুলাই (বুধবার) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্ট রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী

​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী