ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৬:০৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৬:০৬:০৪ অপরাহ্ন
চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন ছবি: সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে ইব্রাহিম ভূঁইয়া (৬০) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে চাঁদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৭ জুলাই মতলব উত্তর উপজেলার গজরা এলাকায় ধর্ষণের শিকার হয় সাত বছরের এক শিশু। ঘটনার সময় শিশুটি তার বাড়িতে একাই ছিল। এমন সুযোগ পেয়ে প্রতিবেশী ইব্রাহিম ভূঁইয়া নামে এক বৃদ্ধ নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটির চিৎকারে ধর্ষণের বিষয় জানাজানি হয়। এমন পরিস্থিতিতে রক্তাক্ত শিশুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা এবং একইসঙ্গে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এতে ধর্ষণের আলামত মেলে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানা মামলা হয়। এরপরই অভিযুক্ত ইব্রাহিম ভূঁইয়াকে পুলিশ গ্রেফতার করে।

এ দিকে, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মোবারক আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ৫ বছর পর বুধবার আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। পরে আসামিকে চাঁদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি শিরিন সুলতানা মুক্তা। আসামি পক্ষের আইনজীবী ছিলেন কামরুল ইসলাম প্রধান।

অন্যদিকে, ধর্ষকের শাস্তি নিশ্চিত হওয়ায় মামলার বাদীপক্ষ তাদের সন্তুষ্টির কথা জানান। ঘটনার শিকার শিশুটির পরিবারের এক সদস্য বলেন, এখন চূড়ান্ত শাস্তি দেখতে চান তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক