ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে!

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৫:৫৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৫:৫৫:৪৬ অপরাহ্ন
খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! ফাইল ফটো
বড় হোক বা বাড়ির খুদে সদস্য, আইসক্রিম খেতে ভালবাসেন না, এমন মানুষ কমই আছেন। আনন্দ উপভোগ করার জন্য আইসক্রিম অনেকেই খান, তবে দুঃখ ভোলাতেও অনেকে খুদেকে আইসক্রিম কিনে দেন। কিন্তু আইসক্রিমের বদলে ফ্রোজেন ডেসার্ট কিনছেন না তো? তফাত বুঝবেন কী করে?

বাজারে ফ্রোজেন ডেসার্টগুলি আইসক্রিমের কৌটোতেই বিক্রি করা হয়, এগুলিকে দেখতেও আইসক্রিমের মতো। স্বাদ চেখে দেখেও এদের আলাদা করা মুশকিল। এই সব ক্ষেত্রে ক্রেতাদের বোঝার একটাই উপায় হল কেনার আগে প্যাকেটের গায়ে ছোট ছোট অক্ষরে কী লেখা আছে, তা পড়ে নেওয়া। পুষ্টিবিদ মঞ্জিরা সান্যাল বলেন, ‘‘আইসক্রিম তৈরি হয় মিল্ক সলিড, মিল্ক ফ্যাট, চকোলেট, ড্রাই ফ্রুট, চিনি আর কিছু অতিরিক্ত স্বাদগন্ধ মিশিয়ে। অন্য দিকে, ফ্রোজেন ডেসার্ট তৈরি করা হয় ভেজিটেবিল অয়েল যেমন, পাম অয়েল বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে। এই প্রকার ডেসার্টে দুধের অস্তিত্ব প্রায় থাকে না বললেই চলে। ডেসার্টে দুধের মালাইয়ের মতো থকথকে ভাব আনতে স্টেবিলাইজার আর ইমালসিফায়ার ব্যবহার করা হয়। আর এই কারণেই ফ্রোজেন ডেসার্টের দাম আইসক্রিমের তুলনায় কম হয়।’’

আইসক্রিমে ফ্যাট আর ক্যালোরি দুইই বেশি থাকে। এখন অবশ্য বাজারে অনেক স্বাস্থ্যকর উপকরণ দিয়ে কম ক্যালোরির আইসক্রিমও পাওয়া যাচ্ছে। অন্যদিকে, ফ্রোজেন ডেসার্টে ফ্যাট কম থাকলেও অত্যধিক মাত্রায় চিনি আর কৃত্রিম সামগ্রী থাকে। মঞ্জিরার মতে, ‘‘মাঝেমধ্যে অল্প পরিমাণ আইসক্রিম খাওয়া যেতে পারে, তবে ফ্রোজেন ডেসার্ট একেবারেই খাওয়া যাবে না। আর আইসক্রিম কেনার আগে তাতে কী কী উপকরণ আছে, তা ভাল করে পড়ে নিয়ে তবেই কিনুন। নইলে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট খেয়ে ফেললে ধরতেও পারবেন না।’’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক