ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৫:৫১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৫:৫১:৩৪ অপরাহ্ন
গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
নাটোরের গুরুদাসপুরে ভুল তথ্যের ভিত্তিতে খবর পরিবেশন না করার অনুরোধ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক কনসালটেন্ট ডা. জাহেদুল ইসলাম। চিকিৎসাধীন রোগীকে অন্যত্র নিয়ে গিয়ে ভুল চিকিৎসা দিয়ে তার ওপর মিথ্যা দায় চাপানো হচ্ছে। 

বুধবার (২২ জুলাই) সকালে শহরের একটি ক্লিনিকে সংবাদ সম্মেলন করে এমনটি দাবি করেন তিনি।

জানা যায়, ১৯ জুলাই ‘নারীর ভাঙা পায়ের ভেতর ড্রিল মেশিনের ফলা রেখেই সেলাই দিলেন ডাক্তার’ শিরোনামে কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশ হয়। প্রকৃতপক্ষে গত ৩ জুন রাতে বনপাড়াস্থ তার ক্লিনিকে আনোয়ারা বেগম নামের ৬০ বছর বয়সী এক নারীর ভাঙা পায়ে অস্ত্রপচার করেন ডা. জাহেদুল ইসলাম। সংক্রমন পরবর্তী সময়েও তাঁর তত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই রোগীর চিকিৎসা চলছিলো। হঠাৎ তাকে না জানিয়ে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে থাকেন ওই রোগী। এমতাবস্থায় তাকে দায়ী করা যুক্তিহীন বলে তিনি মনে করেন।

ডা. জাহেদুল বলেন- ‘অস্ত্রপচারের সময় দুর্ঘটনাবসত ড্রিলবিটের একটা ক্ষুদ্র অংশ হাড়ের ভেতরে ভেঙ্গে যায়। বয়স বিবেচনায় তা তাৎক্ষনিক পুনরায় অপারেশন করা সম্ভব হয়নি। প্লেট অপসারনের সময় ড্রিলবিটের অংশ বের করে দেয়া হবে বলে রোগীর স্বজনদের জানানো হয়। কিন্ত প্রকাশিত সংবাদে আমাকে অপেশাদার চিকিৎসক, চিকিৎসায় অনীহা, ক্ষতস্থানে পচন, দফায় দফায় অস্ত্রপচার, পা কেটে ফেলার উপক্রম, এমন সব মিথ্যা শব্দ ব্যবহার করা হয়েছে। এতে আমার সুনাম ক্ষুন্ন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা মুনজুরুল আলম, মাদার এন্ড চাইল কেয়ার ক্লিনিকের পরিচালক রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত