ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ

ফরজ গোসলে যেভাবে চুল ধুতে হবে

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৮:১৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৮:১৫:২৩ অপরাহ্ন
ফরজ গোসলে যেভাবে চুল ধুতে হবে ফাইল ফটো
গোসল অর্থ হচ্ছে পুরো শরীর পানি দিয়ে ধোওয়া। সাধারণত প্রতিদিনই বা নিয়মিত আমরা গোসল করে থাকি। কিছু কারণ ঘটলে গোসল করা ফরজ হয়ে যায়। ফরজ গোসলের সময় কুলি করা, নাকি পানি দেওয়া ও পুরো শরীর ভালোভাবে ধৌত করা ফরজ। নাকে পানি না পৌঁছলে বা কুলি না করলে ফরজ গোসল সম্পন্ন হয় না। ফরজ গোসলের সময় শরীরের বাহ্যিক সব জায়গায় পানি পৌঁছা জরুরি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন,

وَ اِنۡ كُنۡتُمۡ جُنُبًا فَاطَّهَّرُوۡا

যদি তোমরা অপবিত্র হও তাহলে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। (সুরা মায়েদা: ৬)

ফরজ গোসলের সময় সাধারণ অবস্থায় চুলের গোড়াসহ সব চুল ধোয়া জরুরি। পুরুষরা সব চুলই ধৌত করবেন যেহেতু তাদের চুল সাধারণ ছোট থাকে এবং তারা চুলে খোঁপা বা বেণি বাঁধেন না। নারীরাও চুল খোলা থাকলে সব চুল ধৌত করবেন। খোলা চুলের কোনো অংশ শুকনো থেকে গেলে গোসল শুদ্ধ হবে না।

তবে নারীদের লম্বা চুলে যদি খোঁপা বা বেণি বাঁধা থাকে এবং তা খুলে গোসল করা কষ্টকর হয়, তাহলে খোঁপা বা বেণি খুলে সব চুল ধোয়া জরুরি নয়। শুধু চুলের গোড়ায় পানি পৌঁছালেই হবে।

হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন,

قُلتُ يا رَسولَ اللهِ إنِّي امْرَأَةٌ أشُدُّ ضَفْرَ رَأْسِي فأنْقُضُهُ لِغُسْلِ الجَنابَةِ؟ قالَ لا. إنَّما يَكْفِيكِ أنْ تَحْثِي على رَأْسِكِ ثَلاثَ حَثَياتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الماءَ فَتَطْهُرِينَ.

একদিন আমি আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! আমি খুব শক্তভাবে আমার চুলে বেণি বাঁধি। ফরজ গোসলের সময় কি বেণি খুলতে হবে? আল্লাহর রাসুল (সা.) বললেন, না। তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে, মাথায় তিন আঁজলা পানি ঢেলে দেবে এবং পুরো শরীরে পানি প্রবাহিত করবে, তাহলেই তুমি পবিত্র হয়ে যাবে। (সহিহ মুসলিম: ২৩০)

হানাফি ফিকহের সুপ্রসিদ্ধ ফতোয়াগ্রন্থ বাহরুর রায়েকে বলা হয়েছে

وكفى بل اصل ضفيرتها اى شعر المراة المضفور للحرج اما المنقوض فيفرض غسل كله اتفاقا.

নারীদের খোঁপা বা বেণি খুলে চুল ভেজানো কষ্টকর হলে খোঁপা থাকা অবস্থায় চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট। তবে চুলে খোঁপা না থাকলে পুরো চুল ধোয়া সর্বসম্মতিক্রমে ফরজ। (বাহরুর রায়েক: ১/৫৪)

খোঁপা বা বেণি খুলতে খুব বেশি সমস্যা না থাকলে খোঁপা বা বেণি খুলে পুরো চুল ভিজিয়ে ভালোভাবে গোসল করাই উত্তম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার