ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১০:৪৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১০:৪৭:২১ অপরাহ্ন
নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫’জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত, মাদক ও অন্যান্য মামলার আরও ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২০ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার সেন্টু মিয়া (৫৫) ও তার স্ত্রী মিতা পারভীনকে (৪৫), তাদের কাছে ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়। কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম (৪৬), তার কাছ থেকে ৬টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬০০ টাকা জব্দ করা হয়। চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী স্কুল মোড় এলাকার শান্ত ইসলাম (২৯), তার কাছ থেকে ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ জহুরুল ইসলাম মিন্টু (৪০), তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বহনকাজে ব্যবহৃত ১টি অটো রিক্সা জব্দ করা হয়।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, হাসিবুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, পেনাল কোড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৩টি মামলা রয়েছে। সেন্টু মিয়ার বিরুদ্ধে চারটি ও তার স্ত্রী মিতা পারভীনের বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন বা নথিভুক্ত রয়েছে।

এছাড়া নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬জন, মাদক মামলায় ১জন এবং অন্যান্য মামলায় ৬ জনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ৪জন মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক