ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া

১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৯:৪৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৯:৪৯:৩১ অপরাহ্ন
১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান
রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ঐতিহ্যবাহী সংগঠন রাজশাহী এসোসিয়েশন ১৫৫ বছর পূর্তি উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সংগঠনটির গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে এর কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় রাজশাহী এসোসিয়েশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী।

সভাপতির বক্তব্যে মোহা. সবুর আলী বলেন, রাজশাহী এসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি রাজশাহীর দীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। দেড় শতাব্দীরও বেশি সময় ধরে সংগঠনটি জনকল্যাণ ও সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার পাশাপাশি রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। তিনি বলেন, রাজশাহী এসোসিয়েশনের ১৫৫ বছরের ইতিহাস মূলত রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক বিকাশেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, সংস্কৃতি, জনকল্যাণ ও সামাজিক অগ্রগতিতে সংগঠনটির অবদান উল্লেখযোগ্য। এ গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী এসোসিয়েশনের অ্যাডহক কমিটির সদস্য সচিব ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী, আজীবন সদস্য লিয়াকত আলী ও আব্দুল আওয়াল খান চৌধুরী, অ্যাডহক কমিটির সদস্য এস এম রেজাউল ইসলাম এবং ড. সাবরিনা আনাম।

বক্তারা বলেন, রাজশাহী এসোসিয়েশনের দীর্ঘ পথচলা এ অঞ্চলের মানুষের ঐক্য, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক চেতনার প্রতীক। সমাজ ও সময়ের পরিবর্তনের সঙ্গে সংগঠনের ঐতিহ্য ধারণ করে ইতিহাস সংরক্ষণ, সাংস্কৃতিক চর্চার বিকাশ এবং তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

আলোচনা সভায় সংগঠনটির গৌরবময় অতীতের বিভিন্ন দিক স্মরণ করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, মানবিক ও সাংস্কৃতিকভাবে সচেতন রাজশাহী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ, রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, রেডার সভাপতি তৌফিকুল ইসলাম, উপন্যাসিক মঈন শেখ, অ্যাডভোকেট রজব আলী এবং নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক