ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৯:৩২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৯:৩২:১৩ অপরাহ্ন
প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!
দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনের দুই জনপ্রিয় তারকার ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। প্রেম, বিচ্ছেদ এবং একটি হোটেলে ঘটে যাওয়া কথিত অপ্রীতিকর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা গুঞ্জন। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিয়াসাত ডটকম।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় তিন বছর ধরে সম্পর্কে ছিলেন এই দুই তারকা। এমনকি তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন। তবে সময়ের সঙ্গে অভিনেতার অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণে বিরক্ত হয়ে সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বিচ্ছেদের আগে চেন্নাইয়ের একটি বিলাসবহুল হোটেলে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিনেত্রী অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর অভিনেত্রী ইনস্টাগ্রামে অভিনেতাকে আনফলো করেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কে এই তারকা জুটি, তা জানতে আগ্রহ দেখান নেটিজেনরা। নানা সূত্র মিলিয়ে সম্ভাব্য কয়েকটি নামও সামনে আসতে থাকে।

আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন এবং অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের নাম। সম্প্রতি অনুপমা ইনস্টাগ্রামে ধ্রুবকে আনফলো করেছেন। একই সঙ্গে তিনি নিজের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এতগুলো ছবি পোস্ট করার জন্য দুঃখিত। গান বাছাই বা ক্যাপশনের জন্য যখন অনুমতির অপেক্ষা করতে হয় না, তখন পোস্ট করাটা আরও অনেক বেশি মজার হয়ে ওঠে।’ এই পোস্টকে ঘিরেও নতুন করে গুঞ্জন ছড়িয়েছে।

তবে এসব আলোচনা নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অনুপমা কিংবা ধ্রুব। ফলে পুরো বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি; এটি মূলত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

উল্লেখ্য, অনুপমা পরমেশ্বরন ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথম সিনেমা থেকেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড