ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৯:২১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৯:২১:১৮ অপরাহ্ন
ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো
বিশ্বকাপ শেষ হলেও বিতর্ক থামার নাম নেই। বিশ্বকাপ চলাকালীন বার বার অভিযোগ উঠেছে, ফিফা সাহায্য করছে আর্জেন্টিনাকে। প্রতিপক্ষ দেশের সমর্থক থেকে শুরু করে প্রতিপক্ষ ফুটবলারেরা সেই অভিযোগ তুলেছেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই বিতর্ক আবার বাড়িয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বিশ্বকাপ শেষ হওয়ার পর একটি ভিডিয়ো পোস্ট করেছেন রদ্রিগেজ় লোসান্তস নামের এক সাংবাদিক। সেখানে তিনি বলেন, “অন্তত পাঁচটা ম্যাচ আগে আর্জেন্টিনার বিদায় নেওয়া উচিত ছিল। কিন্তু ফিফার সাহায্যে ওরা ফাইনালে উঠেছে। বিশ্বে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা এই ফিফা।”

এই ভিডিয়ো লাইক করেছেন রোনাল্ডো। অর্থাৎ, প্রকাশ্যে নিজের মুখে কিছু না বললেও রোনাল্ডোও মনে করেন, ফিফার সাহায্য পেয়েছেন লিয়োনেল মেসিরা। সেই কারণেই তিনি ওই ভিডিয়ো লাইক করেছেন। রোনাল্ডো লাইক করার পর সেই স্কিনশট সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

এর আগে বার বার ফিফার দিকে আঙুল উঠেছে। মিশর ও সুইৎজ়ারল্যান্ড ম্যাচের পর তা আরও বেড়েছে। অভিযোগ, রেফারি ও ভার-এর সাহায্য পেয়েছে আর্জেন্টিনা। মেসিদের প্রতি পক্ষপাত করছে ফিফা। এমনকি, ফাইনালের আগে স্পেনের ফুটবলার আয়মেরিক লাপোর্তেও একই অভিযোগ করেছেন। সেই অভিযোগ ঘিরেই ফাইনাল শেষে হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়েছে দু’দলের ফুটবলারদের।

রোনাল্ডোও এ বারের বিশ্বকাপে খালি হাতে ফিরেছেন। শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছেন তিনি। বিশ্বকাপ শূন্য হাতেই ফিরিয়েছে তাঁকে। মেসিও ফাইনালে হেরেছেন। পর পর দু’বার বিশ্বকাপ জেতার স্বপ্ন তাঁর পূর্ণ হয়নি। কিন্তু বিশ্বকাপ শেষেও বিতর্ক শেষ হচ্ছে না। রোনাল্ডোর এই কাজ সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির