রাজশাহীর বাঘায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে একটি বিষের (কীটনাশক) বোতল পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে নিজ ঘরের খাট থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন, আরিফপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় ভ্যানচালক মনিরুল ইসলাম ও স্বপ্না বেগম নিঃসন্তান দম্পতি ছিলেন। বাড়িতে তারা স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ থাকতেন না।
প্রতিদিনের মতো সোমবার (২০ জুলাই) সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন মনিরুল। পরদিন মঙ্গলবার সকালে ঘরের খাটের ওপর তাঁদের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী-স্ত্রী দুজনে কীটনাশক পান করে আত্মহত্যা করে থাকতে পারেন| তবে তাঁদের আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পত্তীর লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়না-তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে| ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি।

নিজস্ব প্রতিবেদক