ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৭:০৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৭:০৮:২৭ অপরাহ্ন
ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত ছবি: সংগৃহীত
ময়মনসিংহে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়দের অভিযোগ, চালকের সহকারী চালাচ্ছিলেন ট্রাকটি।

নিহতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শিলা আক্তার (২৫), সদর উপজেলার রঘুরামপুর গ্রামের আবেদা খাতুন (৩৫) ও নগরীর জুবলি ঘাটের দেবরাজ ঘোষ (৩৫)। আহত নারী হলেন: মাসকান্দা এলাকার তানিয়া সুলতানা (২০)। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকার পুষ্টিরাজ ফিডের ডিপোতে মালামাল নামিয়ে ট্রাকটি মহাসড়কে উঠতে যায়। এ সময় শম্ভুগঞ্জ থেকে কলতাপাড়াগামী অটোরিকশাটিকে চাপা দেয় ট্রাকটি। অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।

দুর্ঘটনার সময় চিৎকার শুনে ঘটনাস্থলে যান বলে জানান স্থানীয় বাসিন্দা ফিরোজ মাহমুদ। তিনি বলেন, ‘আমি এসে দেখি, চারজন মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখনো পুরুষটির দম ছিল। সড়কের পাশে নিতেই লোকটি মারা যান। তিন নারীকে একটি পিকআপভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়।’

গুদামে মালামাল নামিয়ে ট্রাকটি মহাসড়কে এসে ঘুরিয়ে যেতে শুরু করলে অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান স্থানীয় হারিছ উদ্দিন। তার দাবি, ‘ওই সময় ট্রাকের চালক ছিলেন না। হেলপার (চালকের সহকারী) চালাচ্ছিল বলে আমরা জেনেছি। হেলপার ট্রাক চালানোর কারণে আজকের এই দুর্ঘটনা।’

দুর্ঘটনায় অটোরিকশাটি একেবারে ট্রাকের নিচে চলে যায় বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।

তিনি বলেন, ঘটনাস্থলেই ওই পুরুষের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার যেভাবে চায়, সেভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওসি আরও জানান, চালক ও সহকারী দুজনেই পলাতক। ট্রাকটি চালকের বদলে সহকারী চালাচ্ছিলেন কি না, সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক