ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৬:৪৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৬:৪৯:৪৫ অপরাহ্ন
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছেন ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আলোচনার সময় এই সকল নির্দেশনা দেন। 

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো:নুরুল হক এবং সচিব মো: মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে Priority Service চালু;ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে পরিশোধের সুবিধা;নামজারি, মিউটেশন ও অন্যান্য ভূমি সেবা স্বল্প সময়ে সম্পন্ন করা; ভূমি অফিসে প্রবাসী কর্নার/সহায়তা ডেস্ক স্থাপনএবং পাওয়ার অব এটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার প্রদানে ভূমি মন্ত্রীকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

জবাবে ভূমি মন্ত্রী বলেন- সরকার নির্বাচনী অংগীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে প্রবাসী কার্ড চালু করছে। ভূমি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে উল্লেখিত সকল সেবা যথাযথভাবে সম্পন্ন করতে সব রকমের সহযোগিতা করবে মর্মে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়াও প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ করতে মন্ত্রণালয় থেকে একটি ফোকাল পয়েন্ট করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু। 

এসময় ভূমি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক