ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত: সালাহউদ্দিন আহমেদ

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৮:০৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৮:০৩:৩৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত: সালাহউদ্দিন আহমেদ ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৫ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
 
সালাহউদ্দিন আহমেদ বলেন, পঞ্চম সংশোধনীর মূলনীতি বহাল চায় বিএনপি। যেখানে বিসমিল্লাহ এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। একইসঙ্গে কমিশনের প্রস্তাবনা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যোগ করতে চায় বিএনপি।
 
তিনি জানান, প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত। তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না।
 
‘শুধু নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিলেন বলেই নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে হবে- এই ধারণা থেকে বের হতে হবে’, যোগ করেন সালাহউদ্দিন আহমেদ।
 
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানের আইন সংস্কার করে নিয়োগের ব্যবস্থার সুপারিশ চাওয়া হয়েছে, যাতে সার্চ কমিটি স্বচ্ছভাবে কাজ করতে পারে। এছাড়া স্বাধীন নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং মুক্ত গণমাধ্যম নিশ্চিত হলে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ