ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাকাবে NPSB I Bangla QR সেবা চালু পদ্মাপাড়ের বন্যার্ত ১০০ পরিবারে ত্রাণ দিলেন আরডিএ চেয়ারম্যান সুইট স্কুলছাত্র রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহী টু ঢাকা মহাসড়কে ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৬:৩৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৬:৩৯:২০ অপরাহ্ন
অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে ফাইল ফটো
আয়নায় দেখলেই ভাল লাগবে, এমন উজ্জ্বল ত্বক পেতে এখন শুধু আর ঘরোয়া টোটকায় ভরসা করছেন না মানুষ। দই-বেসন, দুধ-চালের গুঁড়ো, পেঁপে-কলার ক্বাথ পুরোপুরি উধাও হয়েছে, তা নয়। কিন্তু সময়ের অভাবে অনেকেই এখন ত্বকের সমস্যার দ্রুত সমাধান খুঁজছেন। যে কাজ দই-পেঁপে-বেসন ইত্যাদি এক সপ্তাহে করবে, পার্লারে গেলে আধ বেলা খরচ হবে, ক্রিম-মাস্কও সময় নেবে বেশ কয়েক দিন, সেই কাজ কয়েক ঘণ্টার মধ্যেই সেরে ফেলতে চাইছেন এ যুগের ব্যস্ত মানুষ। আর তার ফলেই কদর বাড়ছে কিছু যন্ত্রের, যা রূপচর্চায় সাহায্য করবে।

যন্ত্রের কাজ মানুষের শ্রম লাঘব করা, তা-ও আবার অনেকখানি কম সময়ে। রূপচর্চার জন্য ব্যবহৃত যন্ত্রও তা-ই করে। এর আধুনিক প্রযুক্তির সাহায্যে ঘরে বসেই হয় ব্রণমুক্তি। কিংবা দূর হয় শরীরের অবাঞ্ছিত চুল। খসখসে ত্বক, অনুজ্জ্বল ত্বক, ঝুলে পড়া চামড়া, ব্ল্যাক হেডসের সমস্যা সবই মেটে কয়েকটি সুইচের জ্বলা-নেভায়।

এ ধরনের যন্ত্রকে বলা হয় বিউটি ডিভাইস। তবে বাংলায় রূপ-যন্ত্রও বলা যেতে পারে। ব্যস্ত জীবনে অল্প সময়ে নিখুঁত রূপচর্চার জন্য জরুরি তেমনই সাত রূপ-যন্ত্রের সঙ্গে হোক পরিচয়।

১। এলইডি ফেস মাস্ক: প্রিয়ঙ্কা চোপড়া ব্যবহার করেন। আর করবেন না-ই বা কেন!ত্বকচর্চার দুনিয়ায় এই প্রযুক্তিকে এক নতুন বিপ্লবই বলা চলে। লাইট এমিটিং ডায়োড বা এলইডি প্রযুক্তির এই মাস্ক থেকে নির্গত লাল, নীল বা সবুজ আলো ত্বকের গভীর কোষে পৌঁছে কাজ করে। কোলাজেন তৈরিতে সাহায্য করা, বলিরেখা কমানোর পাশাপাশি ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া নষ্ট করতেও এই যন্ত্র কাজে আসে।

২। আইপিএল হেয়ার রিমুভাল ডিভাইস: পার্লারে গিয়ে বারবার ওয়াক্সিং বা থ্রেডিংয়ের যন্ত্রণা থেকে মুক্তি দেবে ‘ইন্টেন্স পালস্‌ড লাইট’ বা আইপিএল ডিভাইস। বাহুমূলে, হাতে পায়ে বা শরীরের যে কোনও অবাঞ্ছিত জায়গারই চুল নির্মূল করতে সাহায্য করে এই যন্ত্র। এটি চুলের গোড়ায় আলোর ঝলক পাঠিয়ে স্থায়ীভাবে চুলের বৃদ্ধি কমিয়ে দেয়। ব্যথা ছাড়াই বাড়িতে বসে মেলে মসৃণ ত্বক।

৩। ইলেকট্রিক ব্ল্যাকহেড রিমুভার: মুখের পোর্‌স বা লোমকূপে জমে থাকা ময়লা ও ব্ল্যাকহেড্‌স দূর করা বেশ কষ্টের। সুক্ষ্ম সাকশন প্রযুক্তিসম্পন্ন এই পোর্টেবল যন্ত্রটি ত্বকের কোনও ক্ষতি না করে অনায়াসে ব্ল্যাকহেড্‌স ও হোয়াইটহেড্‌স টেনে বের করে আনে, যা ত্বককে দেয় তাৎক্ষণিক জেল্লা।

৪। ফেসিয়াল স্টিমার: ঘরে বসেই স্পা-এর অনুভূতি পেতে ফেসিয়াল স্টিমারের জুড়ি নেই। মৃদু গরম বাষ্পের মাধ্যমে এটি ত্বকের রোমকূপগুলিকে উন্মুক্ত করে দেয়। ফলে, ভিতরে জমে থাকা তেল ও ময়লা সহজে পরিষ্কার হয়। এ ছাড়া ত্বককে গভীর থেকে আর্দ্র রাখতে এবং স্ক্রাবিং বা ফেসপ্যাকের পুষ্টি সহজে শুষে নিতে ফেসিয়াল স্টিমার ভাল কাজ করে।

৫। ফেসিয়াল টোনিং ডিভাইস: বয়সের ছাপ লুকোতে এবং ত্বককে টানটান রাখতে মাইক্রোকারেন্ট প্রযুক্তির ব্যবহার এখন ট্রেন্ডিং। ফেসিয়াল টোনিং ডিভাইস সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ত্বকের গভীরে মৃদু বিদ্যুৎ তরঙ্গ পাঠিয়ে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে এবং পেশিগুলিকে উদ্দীপিত করে। ফলে মুখের গড়ন বা ‘জ-লাইন’ আরও স্পষ্ট ও মেদহীন দেখায়।

৬। ইলেকট্রিক গুয়াশা: ঐতিহ্যবাহী চিনা রূপচর্চার আধুনিক রূপ হল এই ইলেকট্রিক গুয়াশা। এতে থাকে তাপ ও হালকা কম্পন প্রযুক্তি, যা ত্বকের রক্ত সঞ্চালন দ্রুত বাড়িয়ে দেয়। নিয়মিত ব্যবহারে মুখের ফোলা ভাব কমে, বিষাক্ত উপাদান বের হয়ে যায় এবং ত্বকে স্বাভাবিক গোলাপি আভা ফিরে আসে।

৭। মাইক্রোডার্মাব্রেশন টুল: সালোঁ বা ক্লিনিকের দামি ‘স্কিন পলিশিং’ ট্রিটমেন্টের সুবিধা এখন ঘরে বসেই পাওয়া সম্ভব এই যন্ত্রটির সাহায্য। মাইক্রোডার্মাব্রেশন টুলে থাকা সূক্ষ্ম ডায়মন্ড হেড বা এক্সফোলিয়েটিং টিপ এবং জেন্টল সাকশন প্রযুক্তি ত্বকের উপরিভাগের মৃত কোষ সম্পূর্ণ দূর করে। ফলে ত্বকে নতুন কোষ তৈরি হয়, মেচেতা বা দাগছোপ হালকা হয় এবং ত্বকের খসখসে ভাব দূর হয়ে মুহূর্তে ফিরে আসে উজ্জ্বল মসৃণ ভাব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪