ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৬:২৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৬:২৪:২৭ অপরাহ্ন
বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন ফাইল ফটো
ব্যস্ততা বাড়ছে, নতুন প্রজন্মও ঝুঁকছে চটজলদি খাবারে। ইনস্ট্যান্ট নুডল্‌স তার মধ্যে একটি। ছোট থেকে বড়— অনেকেই এই খাবারের অনুরাগী। কিন্তু স্বাস্থ্যকর খাবারের তালিকায় মোটেই এটি পড়ে না। তবে লোভনীয় খাবারের তালিকায় এটি থাকে বলে, জনপ্রিয়তা কম নয়।

নুডল্‌সেও এসেছে বৈচিত্র। আটা, ময়দা, ঝাল কোরিয়ান নুডল্‌স, চিনেক নুডল্‌স— নানা স্বাদের নুডল্‌স পাওয়া যায়। কিন্তু বিপদ ঘটতে পারে সামান্য অসতর্কতায়। চলতি বছরেই এমন ঘটনা ঘটে। হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় কোরিয়ান ইনস্ট্যান্ট নুডল্‌স খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল একটি ছোট্ট মেয়ে। পরে দেখা যায়, সেই প্যাকেটটি ছিল মেয়াদ- উত্তীর্ণ। এই ঘটনায় যে দোকান থেকে সেটি বিক্রি করা হয়েছিল, সেই বিক্রেতাকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেয় কনজ়িউমার কমিশন। অন্ধ্রপ্রদেশের কুর্নুলেও এমনই একটি ঘটনা। স্থানীয় একটি খুচরো বিপণি থেকে ২ প্যাকেট ইনস্ট্যান্ট নুডল্‌স কেনেন গ্রাহক। সেটি রাতে খাওয়ার পরেই শুরু হয় পেট ব্যথা, জ্বর, বমি। চিকিৎসক বলেন, খাবার থেকেই পেটে সংক্রমণ হয়েছে। পরে দেখা যায়, সেই প্যাকেটেরও মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। এ ক্ষেত্রে ক্রেতাসুরক্ষা আদালত ২.৮ লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশ দেয়।

এমন বিপদ যাতে না ঘটে, সে ব্যাপারে সকলেরই সতর্ক থাকা প্রয়োজন। নুডল্‌স কেনার সময়ে কোন বিষয়গুলি মাথায় রাখা প্রয়োজন?

· ইনস্ট্যান্ট নুডল্‌সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ দেখে নেওয়া জরুরি।

· প্যাকেটটি কোথাও ছেঁড়া বা ফাটা রয়েছে কি না দেখে নিন। সন্দেহ থাকলে বাদ দিন।

· প্যাকেট খোলার পরে যদি নুডল্‌স থেকে খারাপ গন্ধ বেরোয় বা মশলা ঠিক না থাকে, অবশ্যই সেটি বাতিল করতে হবে।

কেন ইনস্ট্যান্ট নুডল্‌স থেকে স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে?

· নুডল্‌সের স্বাদ বৃদ্ধি করার জন্য এবং সেগুলি যাতে আলাদা আলাদা থাকে, সেই জন্য নুডল্‌স তৈরির সময়ে পাম তেল বা ভেজিটেবল অয়েল ব্যবহার করা হয়। নুডল্‌সে থাকা তেল বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে র‌্যানসিডের মতো ক্ষতিকর পদার্থ তৈরি করে। বিশেষত, মেয়াদ ফুরোলে বা দীর্ঘ দিন প্যাকেটবন্দি থাকলে এমনটা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই ধরনের নুডল্‌স খেলে পরিপাকনালিতে প্রদাহ হতে পারে। তার ফলে পেটের সমস্যার ঝুঁকি বেড়ে যায়।

· মশলা থেকেও পেটখারাপের ঝুঁকি বাড়ে। তাপমাত্রার হেরফেরে বা মশলার প্যাকেটে হাওয়া ঢুকে গেলে তা জমাট বেঁধে যায়। কখনও কখনও সেখানেই বাসা বাঁধতে পারে সালমোনেল্লা, ই কোলাই-এর মতো ব্যাক্টেরিয়া।

· প্লাস্টিকের প্যাকেট কোনও কারণে ছিঁড়ে গেলে বা সামান্যতম ছিদ্র হলেও, বাইরের আর্দ্রতাপূর্ণ বাতাস সেখানে ঢুকতে পারে। খাবারের মান তা দ্রুত নষ্ট করে দেয়।

পুষ্টিবিদেরা বলছেন, মাঝেমধ্যে এই ধরনের নুড্‌লস একটুআধটু খাওয়া যেতে পারে। তবে নিয়মিত তা খাওয়া ঠিক নয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড