ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০১:৩৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০১:৩৩:৩২ পূর্বাহ্ন
শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
নড়াইলে জান্নাতুল (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামে এক প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে নিজ বাড়ির পাশ থেকেই নিখোঁজ হয় শিশুটি। পরে রবিউল ইসলামের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, জান্নাতুলকে তার বাবা বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দেন। কিন্তু বেশ কিছু সময় পার হয়ে গেলেও সে ঘরে ফেরায়। চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে সন্দেহ হলে প্রতিবেশী রবিউল ইসলামের ঘরে ঢুকে কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় জান্নাতুলকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর বলেন, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন সে মৃত অবস্থায় ছিল। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি আমরা সাথে সাথেই পুলিশকে জানিয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস ও দুঃখজনক। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক