ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’ ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির বিশেষ সাধারণ সভা (বাজেট) অনুষ্ঠিত পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন

ছেলের ওষুধ কিনতে গিয়ে নছিমনের ধাক্কায় বাবার মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৭:৫৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৭:৫৬:১২ অপরাহ্ন
ছেলের ওষুধ কিনতে গিয়ে নছিমনের ধাক্কায় বাবার মৃত্যু ছেলের ওষুধ কিনতে গিয়ে নছিমনের ধাক্কায় বাবার মৃত্যু
নোয়াখালীর হাতিয়াতে বেপরোয়া গতির নছিমনের ধাক্কায় এক ব্যাটারি চালিত অটোরিকশা আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও আহত হয়েছেন ২জন।

মঙ্গলবার (২৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চৌমুহনী বাজার টু চরচেঙ্গা বাজার প্রধান সড়কের কাজির বাজার এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাছির উদ্দিন (৪৫)। তিনি একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মৃত শাহে আলমের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার চরচেঙ্গা বাজার থেকে ওছখালী বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। নাছির ওই অটোরিকশায় করে ছেলের জন্য ওষুধ কিনতে ওছখালী বাজারের উদ্দেশ্য রওয়ানা দেয়। যাত্রা পথে অটোরিকশা বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চরচেঙ্গা বাজার প্রধান সড়কের কাজির বাজার এলাকায় পৌঁছে। তখন একটি শ্যালো ইঞ্জিলচালিত নছিমন অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে রিকশা দুমড়ে মুছড়ে যায়। নাছির সড়কে ছিটকে পড়ে মাথায়,হাতে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। নিহত নাছিরের মরদেহ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নছিমন জব্দ করা হয়েছে।  নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আগনগত ব্যবস্থা নেওয়া হবে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন