ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত

অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১২:০১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১২:০১:০৫ পূর্বাহ্ন
অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে তাদের জায়গায় মার্কিন সামরিক বাহিনীর প্রবীণ সদস্যদের নিয়োগের প্রস্তাব দিয়েছেন। তাঁর এ ঘোষণাকে কঠোর অভিবাসন নীতির নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে কর্মরত বিপুলসংখ্যক ভারতীয় ট্রাকচালক, বিশেষ করে পাঞ্জাব ও হরিয়ানার অভিবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পেনসিলভানিয়ায় সামরিক বিনিয়োগবিষয়ক এক সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন শিগগিরই অবৈধ অভিবাসী ট্রাকচালকদের বিরুদ্ধে ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে। তাঁর অভিযোগ, অনেক অভিবাসী চালকের প্রয়োজনীয় লাইসেন্স নেই এবং তাদের কেউ কেউ মাদক বা মদ্যপ অবস্থায় ট্রাক চালান, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

ট্রাম্প বলেন, আমরা অবৈধ অভিবাসী ট্রাকচালকদের জায়গায় গর্বিত মার্কিন প্রবীণ সেনাদের নিয়ে আসব। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ট্রাকচালক হিসেবে নিয়োগ দেওয়া হবে। তিনি আরও জানান, সামরিক বাহিনীতে ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকা সাবেক সেনাদের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স (সিডিএল) পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো নীতিমালা প্রকাশ করা হয়নি।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মার্চে বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি থাকা প্রায় দুই লাখ অভিবাসী চালক তাদের ড্রাইভিং লাইসেন্স হারিয়েছেন। একই সঙ্গে বাধ্যতামূলক ইংরেজি দক্ষতা পরীক্ষা ও অভিবাসনসংক্রান্ত নতুন বিধিনিষেধের কারণে ট্রাকচালক হিসেবে কর্মরত বিদেশিদের ওপর চাপ আরও বেড়েছে।

**নর্থ আমেরিকান পাঞ্জাবি ট্রাকার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালক কর্মরত, যাদের অধিকাংশই পাঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে এই বিপুলসংখ্যক কর্মজীবী সরাসরি কর্মসংস্থানের ঝুঁকিতে পড়তে পারেন।

সাম্প্রতিক সময়ে কয়েকটি সড়ক দুর্ঘটনা ও মাদক পাচারের ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত কয়েকজন ট্রাকচালকের বিরুদ্ধে মামলা হওয়ার পর অভিবাসী চালকদের ওপর নজরদারি আরও জোরদার করেছে মার্কিন প্রশাসন। ফলে ট্রাম্পের নতুন প্রস্তাবকে অভিবাসন নীতির আরও কঠোর প্রয়োগের পূর্বাভাস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড