ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত

রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:৪২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:৪২:২০ অপরাহ্ন
রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে এ তবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। 

সভায় রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দ তাদের পেশাগত কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সুবিধা-অসুবিধা, চ্যালেঞ্জ এবং সংশ্লিষ্ট নানা বিষয় পুলিশ কমিশনার এর নিকট তুলে ধরেন। এছাড়াও তারা রাজশাহী মহানগরীর ট্রাফিক জ্যাম, ফুটপাত দখল, অটোরিকশার আধিক্য, মাদক, জুয়া, রাস্তায় যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখা, কিশোর গ্যাং সহ নানা ধরনের সমস্যা তুলে ধরেন। পুলিশ কমিশনার মহোদয় বিষয়গুলো মনোযোগসহকারে শ্রবণ করেন এবং উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। 

তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

রাজশাহী এডিটরস ফোরামের পক্ষে মতামত ব্যক্ত করেন রাজশাহী এডটিরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, সম্পাদক,  দৈনিক সোনালী সংবাদ, সহ সভাপতি আফজাল হোসেন, সম্পাদক, আমাদের রাজশাহী, সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, সম্পাদক, রাজশাহী সংবাদ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সম্পাদক দৈনিক সানশাইন, দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, সম্পাদক, গণধ্বনি প্রতিদিন, নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত, সম্পাদক, দৈনিক সোনার দেশ এবং এনায়েত করিম, সম্পাদক, উত্তরা প্রতিদিন। 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ নূর আলম সিদ্দিকী, উপ পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক