ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:৩৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:৩৬:০৮ অপরাহ্ন
শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী সাগরপাড়া মহল্লার আলোচিত ও চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গোদাগাড়ী থানা-পুলিশের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এদিকে পরদিন সোমবার (২০জুলাই) গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন আবুল কালাম আজাদ। সম্প্রতি এলাকায় ফিরে তিনি প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। বিশেষ করে গত ১৯ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘স্ত্রীসহ গোদাগাড়ী থানার ওসির কক্ষে মাদক কারবারি আজাদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে।

প্রতিবেদনের তথ্যানুসারে, ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হলে আজাদ ও তার স্ত্রী আরমিনা আক্তার প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নজরে আসলে ডিআইজির বিশেষ নির্দেশনায় তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালিত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে হেরোইন ব্যবসার সঙ্গে যুক্ত আজাদ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে তিনি অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। সরকার পতনের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবেও তার বিরুদ্ধে জোরালো অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হলেও জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় অবৈধ মাদক কারবারে জড়িয়ে পড়েন। মাদক ব্যবসার মাধ্যমে তিনি বিপুল অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ রয়েছে, যা বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুসন্ধান করছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তাধীন আসামি আবুল কালাম আজাদ। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার