ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হাত-পা টিপতে বলে শিশুকে বলৎকার মাদরাসার পরিচালকের সোনালি আঁশের সোনালি ব্যাগ: পাটের হাত ধরেই কি বিদায় নেবে পলিথিন? জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে সরকার, ৫ অঞ্চলকে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় নদীতে ঝাঁপ প্রেমিকার

নাটোরে বাস চাপায় সিএনজি’র ৪জন যাত্রী নিহত! ঘাতক চালক মামুনুর রশিদ রাজশাহীতে গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৭:২৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৭:২৪:৫৪ অপরাহ্ন
নাটোরে বাস চাপায় সিএনজি’র ৪জন যাত্রী নিহত! ঘাতক চালক মামুনুর রশিদ রাজশাহীতে গ্রেফতার নাটোরে বাস চাপায় সিএনজি’র ৪জন যাত্রী নিহত! ঘাতক চালক মামুনুর রশিদ রাজশাহীতে গ্রেফতার
নাটোরের বেলঘড়িয়ায় বাস চাপায় সিএনজি’র ৪জন যাত্রী নিহতের একমাত্র আসামী বাসচালক মোঃ মামুনুর রশিদকে (৩০), রাজশাহী মহানগরীতে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৪ জুন) দিনগত রাত পৌনে ৮টায় মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া নতুন বাসস্ট্যন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার বাসচালক মোঃ মামুনুর রশিদ (৩০), তিনি নগরীর বেলপুকুর থানার ভাংড়া এলাকার মোঃ আশরাফ আলীর ছেলে।  

মঙ্গলবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, (২০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে নাটোর জেলার সদর থানাধীন বেলঘড়িয়া বাইপাসে কেয়ার হাসপাতালের সামনের মহাসড়কের উপর বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহি বাস একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে

সিএনজি চালক মোঃ বাবু (৪০), ঘটনাস্থলেই নিহত হয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে আরও ১জন যাত্রীর মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২জন যাত্রীর মৃত্যু হয়।

চিকিৎসার জন্য যাত্রীদের উদ্ধার না করে বাসটি রেখে চালক কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে এবং পুলিশ বাদী হয়ে অজ্ঞাত নামা একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর আসামী গ্রেফতারে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশা-পাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল সোমবার রাত পৌনে ৮টায় মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান অভিযান চালিয়ে একমাত্র আসামী বাসের চালক মোঃ মামুনুর রশিদকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝলমলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। 

মঙ্গলবার সকালে বাস চালককে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার