ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর...

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৭:০১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৭:০১:০৪ অপরাহ্ন
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
বাংলাদেশের বক্সিং অঙ্গনের অন্যতম পরিচিত মুখ, রাজশাহীর কৃতিসন্তান মোহাম্মদ নাদিম হোসেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের ২৯ সদস্যবিশিষ্ট নবগঠিত অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। জাতীয় চ্যাম্পিয়ন বক্সার, জাতীয় দলের সাবেক অধিনায়ক, জাতীয় কোচ এবং একসময় বাংলাদেশ সেনাবাহিনী বক্সিং দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী নাদিমের এ অন্তর্ভুক্তিকে দেশের বক্সিং অঙ্গন এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) চেয়ারম্যানের অনুমোদনক্রমে নির্বাহী পরিচালক মো. সৈয়দ নেজামুল খান, এনডিসি স্বাক্ষরিত ১৮ জুলাই ২০২৬ তারিখের অফিস আদেশে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, পূর্ববর্তী অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৫)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক, সি আই পি- এর চেয়ারম্যান মোহাম্মদ ফাইজুর রহমান ভূঞাকে।

সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন জাতীয় বক্সার ও সাউথ এশিয়ান বক্সিং অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এম এ কুদ্দুস খান।

অফিস আদেশ অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। পাশাপাশি নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ফেডারেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি, খেলোয়াড় উন্নয়ন এবং বক্সিংয়ের সাংগঠনিক কার্যক্রম সচল রাখার দায়িত্বও পালন করবে এই কমিটি।

রাজশাহীর গর্ব মোহাম্মদ নাদিম হোসেন দেশের বক্সিং অঙ্গনের একজন প্রতিষ্ঠিত নাম। বাংলাদেশ সেনাবাহিনী বক্সিং দলের হয়ে একাধিকবার জাতীয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে দক্ষতার স্বাক্ষর রেখে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। পরবর্তীতে জাতীয় দলের অধিনায়ক ও জাতীয় কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।

একসময় বাংলাদেশ সেনাবাহিনী বক্সিং দলের প্রশিক্ষক হিসেবে নতুন প্রজন্মের বক্সার গড়ে তুলতে কাজ করেছেন নাদিম হোসেন। বর্তমানে রাজশাহীতে তাঁর প্রতিষ্ঠিত ‘নাদিম বক্সিং একাডেমি’ দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান বক্সার তৈরি করে জাতীয় পর্যায়ে তুলে আনছে।

জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ কমিটিতে নাদিম হোসেনের অন্তর্ভুক্তিকে রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন ক্রীড়া সংগঠক ও বক্সিং সংশ্লিষ্টরা। তাদের মতে, মাঠের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা, কোচিং দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরিতে তাঁর দীর্ঘদিনের অবদান বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে রাজশাহীসহ দেশের প্রতিভাবান বক্সারদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার