ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ

রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১১:৫৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১১:৫৬:১৬ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আহম্মদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

রবিবার (১৯ জুলাই) বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা মসজিদের চলমান উন্নয়ন কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন। রাসিক প্রশাসক উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং মসজিদের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে দেশ, জাতি, নগরবাসীর কল্যাণ, রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন এবং প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মসজিদ কমিটির সভাপতি মোঃ আশরাফ জামাল আব্বু, সেক্রেটারি মোঃ সাইফুল ইসলামসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় কোর্ট স্টেশন জামে মসজিদ কমিটির সদস্যবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কমিটির নেতৃবৃন্দ মসজিদ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাবু, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম বাবলুসহ অন্যান্য সদস্যবৃন্দ, রাসিকের বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ