ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১১:১৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১১:১৮:১৩ অপরাহ্ন
শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান পলাতক আসামি মোঃ রফিকুল ইসলাম ওরফে রাকিবুলকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে রাকিবুল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার খামারশানিলা গ্রামের আজাহার প্রামানিকের ছেলে। সে শাহজাদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার (মামলা নং-০৮, তারিখ: ০৫/০৭/২০২৬ খ্রিঃ) এজাহারনামীয় ১ নম্বর আসামি।

র‍্যাব জানায়, র‍্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় শনিবার রাত পৌনে ৮টায় আশুলিয়ার জামগড়া এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন এবং র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের মেজর শেখ আরমান হোসাইন হৃদয় ও সিনিঃ এডি হালিউজ্জামান।

মামলা ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৮ জুন দুপুর দেড়টায় আসামি রফিকুল ইসলাম তার নিজ শয়নকক্ষে ১১ বছরের নাবালিকা মোছাঃ মার্জিয়া খাতুনকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এর পরের দিন আসামি আবারও ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করলে সে কোনোমতে পালিয়ে আত্মরক্ষা করে।

এই জঘন্য ঘটনার জানাজানি হলে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা আসামির বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর নাবালিকার মা মোছাঃ তাসলিমা খাতুন (৩৫) বাদী হয়ে শাহজাদপুর থানায় রফিকুলকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল।

 গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা