রাজশাহী মহানগরীতে ফেনসিডিল ও গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড়ে যৌথ চেকপোস্ট চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক বোতল ফেনসিডিল, ১১ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। অপরদিকে হৃদয় আলীর হেফাজত থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর কাঠুরিয়া গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে মোঃ নাদিম ওরফে ফাহিম (২৬), রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোন আন্ধাকোঠা গ্রামের মোঃ মাইনুল ইসলামের ছেলে মোঃ মুরাদ (২১) ও একই থানার নতুন কসবা গ্রামের মোঃ আজাদ আলীর ছেলে মোঃ হৃদয় আলী (২২)।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ফাহিমের বিরুদ্ধে পূর্বে ঢাকা মহানগরের পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
এ ব্যাপারে গ্রেপ্তার ৩জনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার
- আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৯:৪৪:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৯:৪৪:৪৩ অপরাহ্ন
কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোঃ মাসুদ রানা রাব্বানী :