ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৫৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৫৯:৩১ অপরাহ্ন
গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান ও পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। সাতটি মাদক মামলার আসামি এবং ৩০ বছরের সাজাপ্রাপ্ত আবুল কালাম আজাদকে সম্প্রতি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গোদাগাড়ী মডেল থানায় দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ছবি ও তথ্য এই প্রতিবেদকের হাতে এসেছে, যা স্থানীয় সচেতন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, চলতি মাসের প্রথম সপ্তাহে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী সাগরপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ তার স্ত্রী আরমিনা আক্তারকে সঙ্গে নিয়ে গোদাগাড়ী মডেল থানায় যান। সে সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান উপস্থিত না থাকায় তাকে ওসির কক্ষ বা অফিসসংলগ্ন এলাকায় বসে অপেক্ষা করতে এবং তার স্ত্রীকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলে সূত্রটির দাবি।

এদিকে গত ২৩ জুন গোদাগাড়ীতে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার মাদক সমস্যা এবং চিহ্নিত মাদক কারবারিদের বিষয়ে আলোচনা করা হলেও স্থানীয়দের অভিযোগ, মাঠপর্যায়ে মাদকবিরোধী অভিযান প্রত্যাশিত মাত্রায় পরিচালিত হচ্ছে না।

পুলিশের একাধিক সূত্রের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিনে অভিযানের তৎপরতাও তুলনামূলকভাবে কমে গেছে।

স্থানীয়দের অভিযোগ, চিহ্নিত কয়েকজন মাদক কারবারির থানায় নিয়মিত যাতায়াত রয়েছে এবং পুলিশের কিছু সদস্যের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাদের দাবি, মাদকবিরোধী সমাবেশের আগে তালিকাভুক্ত মাদক কারবারি জাহাঙ্গীর আলম থানায় গিয়ে ওসির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বিশেষভাবে আপ্যায়ন করা হয়।

তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, আমি গত ১৭ এপ্রিল এই থানায় যোগদান করেছি। থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে। কারও কাছে অভিযোগ থাকলে ফুটেজ যাচাই করে দেখা যেতে পারে। জাহাঙ্গীর আলমের থানায় যাওয়া বা তাকে আপ্যায়নের অভিযোগও তিনি অস্বীকার করেন।

এদিকে থানার উপপরিদর্শক (এসআই) সোহেলের বিরুদ্ধেও মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস এবং মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন। তাদের দাবি, পুলিশের কাছে দেওয়া তথ্য কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাচ্ছে।

অভিযোগের বিষয়ে এসআই সোহেল বলেন, আমি মাত্র এক মাস আগে এই থানায় যোগ দিয়েছি। এলাকার রাস্তাঘাট কিংবা মাদক কারবারিদেরও এখনো ভালোভাবে চিনি না। তাই এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।

স্থানীয় সূত্র জানায়, গত ১১ জুলাই আবুল কালাম আজাদকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকে তিনি গ্রেফতার এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন।

এ বিষয়ে আবুল কালাম আজাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি উত্তেজিত হয়ে অশালীন ভাষায় কথা বলেন এবং প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী বিভাগীয় সভাপতি ও সমাজ বিশ্লেষক সফি উদ্দীন আহমেদ বলেন, মাদক ব্যবসা অত্যন্ত লাভজনক হওয়ায় এর সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততার অভিযোগ প্রায়ই ওঠে। মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অবশ্যই ইতিবাচক; তবে এসব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো পুলিশ সদস্য বা অন্য কেউ মাদক কারবারিদের সঙ্গে জড়িত থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

সচেতন স্থানীয়দের দাবি, মাদক মামলার আসামি ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের থানায় যাতায়াত, পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ এবং মাদকবিরোধী অভিযানে গাফিলতি বা তথ্য ফাঁসের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। একই সঙ্গে গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করে প্রকৃত মাদক কারবারিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ