ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

বাঘায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৪:৩১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৪:৩১:১০ অপরাহ্ন
বাঘায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাঘায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায়, তামাক বিরোধী নীতিমালা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আইন, তামাক ব্যবহারে অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, শারীরিক ক্ষতি সম্পর্কে  উপস্থাপন করা হয়।

এ সময়  বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা পঃপঃ ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশাদুজ্জান আসাদ, উপজেলা কৃষি  অফিসার শফিউল্লাহ সুলতান, থানা অফিসার ইনচার্জ আফম আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ খ ম হাসান, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান।

এ সময় বক্তারা ধূমপান ও তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং তা থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করেন। এতে করে প্রশিক্ষণার্থীরা তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন। 

প্রশিক্ষণে ধূমপান ও তামাক ব্যবহারের কারণে সৃষ্ট রোগ এবং অর্থনৈতিক ক্ষতির বিষয়গুলিও তুলে ধরা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ধূমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হন এবং এই বিষয়ে অন্যদেরও সচেতন করার প্রতিশ্রুতি দেন। 

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্যক্তি জীবনে ও জাতীয় জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে উল্লেখ করে বলেন, ধূমপানের কারণে মানুষের ফুসফুসের ক্যান্সার সহ নানা ধরনের ক্যান্সার হতে পারে। এজন্য তিনি সবাইকে ধূমপান থেকে বিরত থাকার অনুরোধ করেন।

তিনি বলেন, দেশে যুব সমাজকে রক্ষা করতে হলে তাদের তামাক দ্রব্য ও মাদক সেবন থেকে বিরত রাখতে হবে। আর সে কাজে আমরা যার যার অবস্থান থেকে কাজ করে যাবো। বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে তামাক দ্রব্য পাশাপাশি মাদক বিরোধী অভিযান প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে।

এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে একটি স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি অভিমত প্রকাশ করেন। উপজেলার মানুষকে ধূমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে বলেও তিনি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের  প্রশাসক, প্যানেল চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট