ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৬:২৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৬:২৮:১৩ অপরাহ্ন
মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার ছবি: সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যে সমঝোতার মউ স্বাক্ষর করেছিলেন, তার কোনও মূল্যই নেই! এমনটাই দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় তাঁর বাবা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছিল। তার পর তাঁকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও এখনও মোজতবা প্রকাশ্যে আসেননি। শনিবারও মার্কিন বাহিনীকে বার্তা দিয়েছেন অন্তরাল থেকেই। জানিয়েছেন, ইরানের সেনা তাদের ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেবে।

মোজতবার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা রয়েছে। তিনি বেঁচে আছেন কি না, তা নিয়ে একাধিক বার সন্দেহ প্রকাশ করেছেন খোদ ট্রাম্প। আমেরিকার সঙ্গে ইরানের চলতি সংঘর্ষ নিয়ে শনিবার রাতে মোজতবা একটি বিবৃতি জারি করেন। তাতে বলেছেন, ‘‘গত মাসে দুই দেশের প্রেসিডেন্ট যে সমঝোতায় স্বাক্ষর করলেন, তাতে ট্রাম্পের সইটি সম্পূর্ণ মূল্যহীন। তার কোনও বিশ্বাসযোগ্যতাই নেই। কারণ, ওই সমঝোতার শর্তগুলি আমেরিকা বার বার লঙ্ঘন করে চলেছে।’’ এর আগে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান জানিয়ে দেয়, সমঝোতায় স্বাক্ষরকৃত দায়বদ্ধতাগুলি তারা আপাতত স্থগিত রাখছে। কারণ, শুধু চলতি মাসেই আমেরিকার হামলায় ইরানের ৫০ জন নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক। মোজতবার লিখিত বিবৃতি আসে এর পরেই।

আমেরিকার বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে মোজতবা আরও বলেছেন, ‘‘আমেরিকান শত্রুরা এই সংঘর্ষকে আরও তীব্র করে তোলার চেষ্টা করছে। এর জন্য ওদের আরও কঠিন মূল্য দিতে হবে। আরও বেশি অপমানিত হতে হবে। ওদের জেনে রাখা দরকার, ইরানের বাহিনী ওদের এমন শিক্ষা দেবে, যা ওরা কখনও ভুলতে পারবে না।’’ সমঝোতার শর্তগুলি লঙ্ঘন করে আমেরিকা তাদের ‘আসল রূপ’ দেখিয়ে দিয়েছে, দাবি মোজতবার। তাঁর কথায়, ‘‘জবরদস্তি, সর্বগ্রাসী আগ্রাসন, বর্বরতাই হল মার্কিন মতাদর্শের অবিচ্ছেদ্য অংশ।’’

উল্লেখ্য, আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে পশ্চিম এশিয়ার একাধিক দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। শনিবার তেমনই একটি হামলায় জর্ডনে আমেরিকার দু’জন সেনার মৃত্যু হয়েছে। এক জন এখনও নিখোঁজ। জর্ডন ছাড়াও বাহরিন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরবে হামলা চালিয়েছে ইরান। তার জবাবে মার্কিন বাহিনী রবিবার ভোর থেকে পাল্টা হামলা শুরু করেছে ইরানে। দেশটির দক্ষিণ প্রান্তে বোমা ও ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়েছে বলে খবর। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ