ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৬:২৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৬:২৪:১৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
চলতি বছরের শুরুতে মিনেসোটায় দুই আলোচিত বিক্ষোভকারী নিহত হওয়ার পর অভিযান কিছুটা শিথিল করেছিল যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। তবে এখন সংস্থাটির কর্মকর্তারা রেকর্ড গতিতে গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন।

কংগ্রেসের কাছে পাঠানো আইসিইর অভ্যন্তরীণ পরিসংখ্যানের বরাত দিয়ে শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, জুলাইয়ের প্রথম ১২ দিনে প্রতিদিন গড়ে ১,৪০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা পত্রিকাটিকে জানান, চলতি মাসে কয়েক দিন আইসিই দৈনিক অন্তত ২,০০০ গ্রেপ্তারের লক্ষ্য পূরণ করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এ সর্বোচ্চ দৈনিক গড় রেকর্ড হয়েছে।

চলতি মাসে টেক্সাস ও মেইনে আইসিই কর্মকর্তাদের গুলিতে দুই গাড়িচালক নিহত হওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ ছাড়া মঙ্গলবার ফ্লোরিডায় অভিবাসন ও অন্যান্য ফেডারেল কর্মকর্তাদের কাছ থেকে পালানোর সময় একটি ট্রাক্টর-ট্রেইলারের ধাক্কায় আরেক ব্যক্তি নিহত হন।

এ বিষয়ে মন্তব্যের জন্য আইসিই ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট।

গত বছর ট্রাম্প তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বছরে ১০ লাখ অভিবাসীকে বহিষ্কারের লক্ষ্য ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে 'অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ' বন্ধ করা হবে।

এই লক্ষ্য পূরণ করতে হলে প্রতিদিন গড়ে প্রায় ২,৮০০ জনকে গ্রেপ্তার করতে হবে।

আইসিইর তথ্য অনুযায়ী, জুন মাসে ৩৯ হাজার ৫০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করে আটককেন্দ্রে পাঠানো হয়। দৈনিক গড় গ্রেপ্তার ছিল ১,৩১৯ জন। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গত ডিসেম্বরে হওয়া আগের রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

বর্তমানে দৈনিক গড় গ্রেপ্তারের সংখ্যা ১,৪৩৩। এ ধারা মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকলে জুলাইয়ে মোট গ্রেপ্তার ৪৪ হাজার ছাড়িয়ে যাবে।

ফেডারেল কর্মকর্তাদের গুলিতে মিনিয়াপোলিসে রেনি গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর দৈনিক গড় গ্রেপ্তার জানুয়ারির ১,১৬৪ থেকে ফেব্রুয়ারিতে ১,০২৫-এ নেমে আসে।

মার্চে তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন, নিহত দুজনই অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিলেন। এর পর ট্রাম্প তাঁকে বরখাস্ত করেন।

একই মাসে আইসিইর দৈনিক গ্রেপ্তার গড়ে ৯৫৪ জনে নেমে আসে, যা চলতি বছরের সর্বনিম্ন। এরপর কয়েক মাস তা প্রায় ১,০০০-এর কাছাকাছি থাকলেও জুনে গ্রেপ্তার ৩৩ শতাংশের বেশি বেড়ে যায়।

দ্য ইন্ডিপেনডেন্ট বিশ্বজুড়ে সংবাদ, মতামত ও বিশ্লেষণ প্রকাশকারী একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রতিষ্ঠানটি স্বাধীনচেতা পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন এবং ইতিবাচক পরিবর্তনের প্রতি অঙ্গীকারের কথা বলে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার