ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ দিনের যমজ মেয়ে ফেলে উধাও মা, দিশাহারা বাবা ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল, অতঃপর... ঝগড়া মীমাংসা করতে গিয়ে জামাইয়ের হাতে শ্বশুর খুন প্রতিবন্ধী কিশোরীকে নির্মাণাধীন ভবনে নিয়ে গেলেন এসকেন, অতঃপর... কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিক নিহত হানি ট্র্যাপে ফেলে পর্নোগ্রাফি তৈরি, অতঃপর... হারানোর ভয়ে বেঁধে রেখেও জিসানকে বাঁচাতে পারলেন না মা ট্রাম্পের বাড়াবাড়িতে এবার ইউরোপে হামলার হুমকি দিলো ইরান ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ প্রেমিকের সঙ্গে সম্পর্কের কোন তিক্ত স্মৃতি ভাগ করে নিলেন অনুপমা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী ‘নিজেকে অন্ধভক্ত বলতে গর্ববোধ করি’, ঈশার কথায় আবেগপ্রবণ কঙ্গনা কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুদাসপুরে ৮ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণের উদ্বোধন গুরুদাসপুরে ৩৩৪ পরিবার পেল ৫ মেট্রিকটন চাল রাজশাহীতে রোমোর আহ্বায়ক হুজাইফা, সদস্য সচিব তুহিন রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৬:১৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৬:১৮:২৫ অপরাহ্ন
নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে ৫০ বোতলে মোট ১২.৫ লিটার দেশীয় চোলাইমদ সহ মো: লিটন আলী (৩৬) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) সকাল ৭টায় নগরীর পবা থানার বড়গাছি পশ্চিমপাড়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারী মো: লিটন আলী রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি পশ্চিমপাড়ার মো: হেকমত আলীর ছেলে।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, আজ রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে মহানগরীর পবা থানা পুলিশ বড়গাছি পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: হেকমত আলীর ছেলে মো: লিটন আলী (৩৬)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ বোতলে মোট ১২.৫ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারীর বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তার মাদক কারবারী লিটনের অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় তার বিরুদ্ধে আরএমপি’র পবা থানায় মাদকদ্রব্য আইনে ২টি মামলার তথ্য পাওয়া যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ