ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৭:০৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৭:০৪:৩১ অপরাহ্ন
রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ অ্যানিম্যালস অ্যালাইজ ভলান্টিয়ার্স এর উদ্যোগে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে নগর ভবন সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানাচ্ছি। বন্যপ্রাণী আমাদের পরিবেশ ও বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। প্রকৃতির ভারসাম্য রক্ষা, খাদ্যশৃঙ্খল বজায় রাখা এবং পরিবেশকে সুস্থ রাখার ক্ষেত্রে বন্যপ্রাণীর ভূমিকা অপরিসীম। তাই বন্যপ্রাণী সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

রাসিক প্রশাসক বলেন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে নতুন পশুপাখি সংযোজন করে ঐতিহ্য ফেরানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাফারি পার্কের মতো করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া সবুজায়ন ও জীববৈচিত্র্য রক্ষায় বনায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমি প্রত্যেককে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এ্যনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বণ্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্ববধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ। দিনব্যাপী সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ