ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাট জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ল ৯ মোটরসাইকেল মোহনগঞ্জে হাতুড়ে চিকিৎসকের কাছে দাঁতের চিকিৎসা, কিশোরের মৃত্যু সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর দেখতে পারবে শিক্ষার্থীরা রাণীনগরে ৬৬হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার রাণীনগরে “ক্যাশলেস বাংলাদেশ“ এর উদ্বোধন বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ বেঙ্গালুরুতে পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, বাবার আত্মহত্যার চেষ্টা নিয়ামতপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি নিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ, জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ, ককটেলের আঘাতে বৃদ্ধ নিহত; কবজি বিচ্ছিন্ন পাথরের নিচে লুকিয়ে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি, ট্রাকসহ জব্দ নেত্রকোনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক নিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতম কক্সবাজারে আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিংড়ায় পাটের ফলন ও দামে খুশি কৃষক ফ্যামিলি কার্ড নিয়ে ইউএনও'র বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ১৪ শিক্ষকের ১৩ শিক্ষার্থী সবাই ফেল ! দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং

নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৬:৫৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৬:৫৯:০৭ অপরাহ্ন
নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী
সম্পূর্ণ নগ্ন অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় এক নারীকে আটক করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। এছাড়া গাড়ির ডিকি থেকে একটি তৃতীয় গ্লক পিস্তল এবং দুটি এআর-১৫ রাইফেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী ক্যাটলিন ম্যাক্সওয়েল তার ২০১৭ সালের ডজ চ্যালেঞ্জার গাড়ি চালাচ্ছিলেন। অস্বাভাবিকভাবে গাড়ি চালাতে দেখে পুলিশ তাকে থামায়। তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ি থেকে গাঁজা, পরিবর্তিত আগ্নেয়াস্ত্র এবং অস্ত্রকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার উপযোগী করতে ব্যবহৃত সন্দেহভাজন রূপান্তর যন্ত্র উদ্ধার করে। 

পুলিশের দাবি, ম্যাক্সওয়েলের পায়ের কাছে একটি গ্লক পিস্তল এবং যাত্রীর আসন ও সেন্টার কনসোলের মাঝখানে আরেকটি গ্লক পিস্তল পাওয়া যায়। এ খবর দিয়েছে বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকা। 

এছাড়া গাড়ির ডিকি থেকে একটি তৃতীয় গ্লক পিস্তল এবং দুটি এআর-১৫ রাইফেল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি রাইফেলে এমন একটি ‘সুইচ’ লাগানো ছিল বলে সন্দেহ করা হচ্ছে, যা অস্ত্রটিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার সক্ষমতা দিতে পারে। 

ঘটনার পর ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর পরীক্ষায় অস্বীকৃতি (ডিইউআই রিফিউজাল), আগ্নেয়াস্ত্র বহন অবস্থায় মোটরযানে গাঁজা রাখার অভিযোগ, বেপরোয়া গাড়ি চালানো এবং সিটবেল্ট না পরার অভিযোগ আনা হয়।

পরে তার বিরুদ্ধে পরিবর্তিত (মডিফাইড) আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও যোগ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ম্যাক্সওয়েল জানান, তার ২৪ বছর বয়সী প্রেমিক শন কুলি একটি ৩ডি প্রিন্টার ব্যবহার করে অস্ত্রে লাগানোর সুইচ, যা ফোর্সড রিসেট ট্রিগার নামেও পরিচিত, তৈরি করতেন বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪