ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট

প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৬:৫৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৬:৫৫:০৭ অপরাহ্ন
প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস
হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু কোনো ব্যক্তিগত বা বিতর্কিত ভিডিও নয়। বরং প্রায় এক দশক আগের তাদের প্রথম ব্যক্তিগত বার্তার (ডাইরেক্ট মেসেজ) স্মৃতি।

সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্ট ‘Hey Jonas!’এ অতিথি হয়ে নিজেদের প্রেমের শুরুর গল্প তুলে ধরেন প্রিয়াঙ্কা ও নিক। অনুষ্ঠানে নিক জোনাস প্রকাশ করেন, ২০১৬ সালে তিনি প্রথম এক্স (তৎকালীন টুইটার)-এ প্রিয়াঙ্কাকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তার স্ক্রিনশটও অনুষ্ঠানে দেখানো হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

নিক জানান, তার ভাই কেভিন জোনাসের কাছ থেকেই প্রথম প্রিয়াঙ্কার অভিনীত মার্কিন টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’ সম্পর্কে জানতে পারেন। পরে লস অ্যাঞ্জেলেসের সানসেট বুলেভার্ডে সিরিজটির একটি বড় বিলবোর্ড দেখে তিনি প্রিয়াঙ্কার এক্স প্রোফাইল খুঁজে দেখেন এবং জানতে পারেন, প্রিয়াঙ্কা তাকে ফলো করছেন। এরপরই সাহস করে একটি ব্যক্তিগত বার্তা পাঠান।

নিকের প্রথম বার্তায় লেখা ছিল, “হ্যালো। কয়েকজন আমাকে বলেছেন, আমাদের দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?”

জবাবে প্রিয়াঙ্কা লেখেন, “হাই... গ্রাহাম (রজার্স) তোমার সম্পর্কে অনেক কিছু বলেছে। চলো টেক্সটে আলাদাভাবে কথা বলি। আমার টিম এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।”

প্রিয়াঙ্কা জানান, সম্পর্কের শুরুর দিকে নিক নিশ্চিত হতে চেয়েছিলেন যে তিনি সত্যিই প্রিয়াঙ্কার সঙ্গেই কথা বলছেন। এজন্য তিনি একটি টাইমস্ট্যাম্পসহ ক্যামেরার দিকে তাকিয়ে থাকা ছবি চেয়েছিলেন। বিষয়টি তার কাছে বেশ মজার এবং বুদ্ধিদীপ্ত লেগেছিল বলে জানান অভিনেত্রী।

এরপর নিয়মিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে তাদের বন্ধুত্ব গভীর হয়। প্রায় দেড় বছর পর শুরু হয় প্রেম, এরপর বাগদান এবং ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে হিন্দু ও খ্রিস্টান দুই ধর্মীয় রীতিতে বিয়ে করেন এই তারকা জুটি।

আড্ডায় আরেকটি মজার তথ্যও শেয়ার করেন তারা। প্রিয়াঙ্কার দাবি, বলিউডের গসিপ সম্পর্কে তিনির চেয়ে স্বামী নিকই বেশি আপডেট থাকেন। নিকও হাসতে হাসতে স্বীকার করেন, ইনস্টাগ্রামে তিনি কয়েকটি বলিউড গসিপ অ্যাকাউন্ট গোপনে অনুসরণ করেন এবং নিয়মিত সেসব খবর রাখেন।

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। বর্তমানে তারা পরিবার ও নিজ নিজ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক