ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা

বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৬:৫০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৬:৫০:২০ অপরাহ্ন
বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান
বাংলাদেশের দুই তরুণ সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার সংগীতযাত্রায় যুক্ত হলো নতুন এক অর্জন। তাদের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান। শুধু গান শুনেই থেমে থাকেননি, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন তাদের পরিবেশনা।

শুভ ও নন্দিতা ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি মিউজিক প্রজেক্ট পরিচালনা করছেন। গত দেড় বছর ধরে তারা পুরোনো জনপ্রিয় গান নতুন আঙ্গিকে পরিবেশন করে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছেন।

সম্প্রতি তারা এ আর রহমানের সুর করা জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’ নতুনভাবে কভার করেন। সেই পরিবেশনাই নজর কাড়ে কিংবদন্তি এই সংগীত পরিচালকের।

এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শুভ বলেন, ছোটবেলা থেকেই এ আর রহমানের গান শুনে বড় হয়েছি। যার কাজ আমাকে অনুপ্রাণিত করেছে, তিনিই আমাদের গান শুনে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন- এটা সত্যিই অসাধারণ অনুভূতি।

অন্যদিকে নন্দিতাও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ আর রহমানের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট শেয়ার করেন। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে।’

উল্লেখ্য, কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘বুলবুলি’ দিয়ে ব্যাপক পরিচিতি পান সানজিদা মাহমুদ নন্দিতা। গানটির সংগীতায়োজন করেছিলেন শুভেন্দু দাশ শুভ। এরপর থেকেই দুজনের সৃজনশীল কাজ সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়াচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা