ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৬:৩২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৬:৩২:১৪ অপরাহ্ন
হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার হরমুজ়ে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার
আমেরিকা এবং ইরানের সামরিক সংঘাত আরও জোরালো হতে শুরু করেছে। শনিবার নতুন করে আবার হামলা চালানোর অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে। তেহরানের দাবি, মার্কিন হামলায় হোমরোজ়গান প্রদেশে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

শুক্রবার কুয়েত এবং জর্ডনে মার্কিন সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালায় ইরান। সেই হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে আমেরিকাও। শনিবার সকাল থেকে ইরানের বিভিন্ন প্রান্তে মার্কিন ড্রোন হামলা চালিয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও আমেরিকা এই হামলার কথা অস্বীকার করেছে।

হরমুজের দক্ষিণ প্রান্ত দিয়ে যাওয়ার সময় তেলবাহী দু’টি ট্যাঙ্কার মাইন বিস্ফোরণের শিকার হয়। আর এর জন্য আমেরিকার দিকে আঙুল তুলেছে ইরান। তাদের দাবি, মার্কিন গোয়েন্দারা জাহাজগুলিকে ভুল নির্দেশ দেওয়ার ফলেই এই দুর্ঘটনা। যদিও মার্কিন বাহিনী জাহাজ বিস্ফোরণের ঘটনা স্বীকার করতে চায়নি। হামলার পরই জাহাজ দু’টিতে আগুন ধরে যায়। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা স্পষ্ট করেনি ইরান প্রশাসন।

এই ঘটনার পরই ইরান বাহিনী ঘোষণা করে, এক সপ্তাহের জন্য বন্ধ করা হচ্ছে হরমুজ়। পাশাপাশি তারা সতর্ক করে, হরমুজ়ে বেশির ভাগটাই অসুরক্ষিত। মাইন বিস্ফোরণের শিকার হতে পারে পণ্যবাহী জাহাজগুলি। তা ছাড়া আমেরিকা যদি হামলা বন্ধ না করে, তা হলে এই প্রণালী অবরুদ্ধ করে রাখারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে আমেরিকার বিরুদ্ধে ইরান যে অভিযোগ তুলেছে, সে বিষয়ে তারা কোনও প্রতিক্রিয়া দেয়নি। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আগামী দু’তিন দিনের মধ্যে যদি আমেরিকা হামলা বন্ধ না করে, তা হলে তারা পুরোদস্তুর যুদ্ধের পথে নামবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা