ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৬:০৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৬:০৩:০২ অপরাহ্ন
গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার পলাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়াইবাড়ী বনচৌকি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১৮ জুলাই) ভোরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বড়াইবাড়ী বনচৌকি গ্রামের বাসিন্দা মোহাম্মদ মশিউর রহমানের বাড়িতে তাসের মাধ্যমে বড় অঙ্কের টাকার জুয়া খেলা চলছিল,এমন গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলে এবং জুয়ার আসরে থাকা পাঁচজনকে হাতেনাতে আটক করে।

আদিতমারী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, উপজেলায় জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ