ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায় পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি নগরীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই নগরীজুড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০ রাজশাহী সিমান্তে ভারতীয় মদ, ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি

গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৬:০৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৬:০৩:০২ অপরাহ্ন
গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার পলাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়াইবাড়ী বনচৌকি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১৮ জুলাই) ভোরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বড়াইবাড়ী বনচৌকি গ্রামের বাসিন্দা মোহাম্মদ মশিউর রহমানের বাড়িতে তাসের মাধ্যমে বড় অঙ্কের টাকার জুয়া খেলা চলছিল,এমন গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলে এবং জুয়ার আসরে থাকা পাঁচজনকে হাতেনাতে আটক করে।

আদিতমারী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, উপজেলায় জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়