ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৫:৩২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৫:৩২:৫৯ অপরাহ্ন
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার সম্ভাবনা নিয়ে  দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা
চীনে উচ্চশিক্ষা, ব্যবসায়িক সম্ভাবনা, আধুনিক চিকিৎসাসেবা এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজশাহীতে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে  মালিশা গ্রুপ ও আরশি গ্লোবাল কেয়ারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা’ শীর্ষক এ সেমিনার  অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. হাসান আলী, ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোরশেদ জামান মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা ও আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরের সভাপতি এ.কে.এম. সারোয়ার জাহান প্রিন্স।

সেমিনারে বক্তারা বলেন, উচ্চশিক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য ও আধুনিক চিকিৎসাসেবার ক্ষেত্রে চীন বর্তমানে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় গন্তব্য। তবে এসব সুযোগ কাজে লাগাতে নির্ভরযোগ্য তথ্য ও সঠিক দিকনির্দেশনার বিকল্প নেই। যথাযথ পরিকল্পনা থাকলে বাংলাদেশি শিক্ষার্থী, উদ্যোক্তা এবং রোগীরা আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বিশ্বায়নের এই সময়ে আন্তর্জাতিক শিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবা সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্ম, উদ্যোক্তা ও সাধারণ মানুষের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

সেমিনারে চীনে উচ্চশিক্ষা ও স্টুডেন্ট ভিসা, ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, উন্নত চিকিৎসাসেবা, মেডিকেল ভিসা এবং ভিসা প্রসেসিংয়ের বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আয়োজক প্রতিষ্ঠান আরশি গ্লোবাল কেয়ারের পক্ষ থেকে জানানো হয়, বিদেশে উচ্চশিক্ষা, ব্যবসা সম্প্রসারণ এবং উন্নত চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহীদের দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য পরামর্শ ও সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও এ ধরনের তথ্যসমৃদ্ধ সেমিনারের আয়োজন অব্যাহত থাকবে।

দিনব্যাপী এ সেমিনারে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, চিকিৎসক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক