ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল

মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৪:৫৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৪:৫৮:৫৪ অপরাহ্ন
মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা
ফিফা ফুটবল বিশ্বকাপ আর কলম্বিয়ান পপস্টার শাকিরা যেন একে অপরের পরিপূরক। সেই ২০১০ দক্ষিণ আফ্রিকা আসর থেকে প্রতিবারই বিশ্বকাপ এলে তার বহুল জনপ্রিয় কয়েকটি গান বিশ্বজুড়ে ফুটবলভক্তদের আন্দোলিত করে। এবারও বিশ্বকাপ ফাইনালে থাকছে তার সঙ্গীত পরিবেশনা। 

তার আগে টুর্নামেন্টের ফাইনালিস্ট আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা। ৪৯ বছর বয়সী এই গায়িকা ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে মেসির প্রশংসা করেছেন।

শাকিরা বলেন, লিওনেল মেসি যা করছে তা বিস্ময়কর। এটি এমন একজন মানুষের মূল্যবোধকে তুলে ধরে যিনি অত্যন্ত নিষ্ঠাবান ও সুশৃঙ্খল। যিনি সময় ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে চলেছেন। একইসঙ্গে প্রমাণ করে যে, বয়স বা অন্যের কথায় কোনো মানুষের পরিচয় নির্ধারিত হয় না।

বয়স ৩৯ হলেও এখনও ফুটবল মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন মেসি। টানা বিশ্বকাপের খুব কাছে রয়েছেন এই ফুটবল কিংবদন্তি। তার এই সাফল্যের কৃতিত্ব স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোকে দিয়েছেন শাকিরা।

শাকিরা বলেন, ‘আমি জানি অ্যান্তোনেল্লা রোকুজ্জোর মতো নারীর পাশে থাকাটা নিজেকে প্রমাণ করতে শক্তি ও প্রেরণা জোগায়।’ তার সেই মন্তব্য রোকুজ্জো ভালোবাসা ও ভাবাবেগ-অশ্রুসিক্ত ইমোজি দিয়ে নিজের স্টোরিতে শেয়ার করেছেন।

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার বিষয়ে এক সাক্ষাৎকারে শাকিরা জানিয়েছিলেন, আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফাইনালের এই হাফটাইম শো হতে যাচ্ছে ‘একেবারে ঐতিহাসিক’। যেখানে তার সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার, পপ আইকন ম্যাডোনা, কোরিয়ান ব্যান্ড বিটিএস এবং কোল্ডপ্লে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা