ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার!

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১০:১৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ১০:১৬:৫৮ অপরাহ্ন
রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার!
ভারতীয় বিয়ের ঐতিহ্যে আচার-অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে বর-কনেকে উপহার দেওয়ার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হয়। আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব, পরিচিতদের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে সকলেই উপহার হাতে হাজির হন। ভারতীয় বিয়েতে বর বা কনেকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন অতিথিরাই। কিন্তু দক্ষিণ কোরিয়ার (রিপাবলিক অফ কোরিয়া) এমন একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে উপহার হিসাবে একমাত্র নগদ টাকাই গ্রহণ করা হয়। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। 

ভাইরাল ভিডিয়োয় দাবি অনুসারে, দক্ষিণ কোরীয় বিয়েতে একমাত্র নগদ টাকাই উপহার হিসাবে গ্রহণ করা হয়। বাসনপত্র বা অন্য কোনও ঘর সাজাবার উপহার দেওয়ার কোনও প্রথা নেই। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, বর ও কনের সঙ্গে অতিথির ঘনিষ্ঠতার উপর ভিত্তি করে উপহারের পরিমাণ নির্ধারণ করা হয়। ভিডিয়োয় বিয়ের অনুষ্ঠানে একটি নির্দিষ্ট কাউন্টার থাকে যেখানে অতিথিদের কাছ থেকে টাকা নেওয়া হয়। টাকা জমা দেওয়ার পরেই অতিথিদের প্রবেশ করার অনুমতি মেলে। তার পর অতিথিদের খাওয়ার জন্য ‘ফুড কুপন’ দেওয়া হয়। ভিডিয়ো অনুসারে, নগদ টাকা না দিলে দক্ষিণ কোরিয়ার বিয়েতে খেতেই পারবেন না।

কোনও অতিথি তাড়াহুড়োর মধ্যে নগদ টাকা আনতে ভুলে গেলেও কুছ পরোয়া নেই। বিয়ের আসরে নগদ টাকা পাওয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে অতিথিদের সুবিধার জন্য বিয়ের মণ্ডপের ভিতরে একটি এটিএম মেশিন বসানো হয়েছে। অতিথিরা এসে কার্ড সোয়াইপ করে নগদ টাকা তুলে একটি খামে ভরছেন। তার পর খাবারের কুপন পাওয়ার জন্য কাউন্টারে তা জমা দিচ্ছেন।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘জায়েদ কোরিয়া’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিদেশের বিয়েতে উপহারের ধরন দেখে অবাক হয়েছেন অনেকেই। নেটাগরিকদের অনেকেই বিয়ের এই ব্যবস্থা দেখে মন্তব্য না করে পারেননি। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটাকে বিয়ে নয়, ব্যবসা বলে মনে হচ্ছে। কুপন ছাড়া ওরা খাবারও দেবে না।’’ দ্বিতীয় নেটাগরিকের মন্তব্য, ‘‘বিয়ের আসরে এটিএম বসানোটা তো চরম ব্যবসায়িক কৌশল।’’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা