ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৮:১৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৮:১৭:০৬ অপরাহ্ন
খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, একটি সুস্থ, সবল ও সুশৃঙ্খল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ডাক্তার-ইঞ্জিনিয়ারের পাশাপাশি খেলোয়াড় হওয়ার স্বপ্নও দেখতে পারে। মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাবনা শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে ‘সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাইনালে পাবনা সদর উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঈশ্বরদী উপজেলা।

প্রতিমন্ত্রী বলেন, দেশের খেলাধুলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। সাফ গেমস, এশিয়ান গেমস ও অলিম্পিকের মতো বৈশ্বিক আসরে বাংলাদেশের সাফল্য বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি জানান, সারাদেশে খেলাধুলার প্রসারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রথম আসরের সমাপনী আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের অংশগ্রহণের মাধ্যমে শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়ে মো. আমিনুল হক বলেন, দেশের ৬৪ জেলার জরাজীর্ণ খেলার মাঠ দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি প্রতিটি জেলায় সুইমিং পুল নির্মাণ এবং তরুণদের জন্য কৃত্রিম ঘাসের ফুটসাল গ্রাউন্ড ও হকি টার্ফ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি পাবনার মানুষকে ক্রীড়াপ্রেমী উল্লেখ করে জেলা ক্রীড়া সংস্থাকে নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক