ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৮:১০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৮:১০:৩১ অপরাহ্ন
ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা
বিশ্বকাপ ট্রফি, সোনার পদক ছাড়াও একটি বিশেষ পুরস্কার পাবেন এ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা। বিশ্বজয়ী দলের ফুটবলারদের একটি বিশেষ স্মারক আংটি দেবে ফিফা। এ বারই প্রথম দেওয়া হবে এই পুরস্কার।

ফাইনালে পর পুরস্কার বিতরণী মঞ্চেই চ্যাম্পিয়ন দলের কোচ-ফুটবলারদের দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা জানিয়েছে, প্রথমবার বিশ্বজয়ীদের জন্য এই সম্মাননা স্মারক তৈরি করা হয়েছে। আমেরিকার এনবিএ, এনএফএলের মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেওয়ার প্রথা রয়েছে। সেই আমেরিকার মাটিতেই ফুটবল বিশ্বকাপের সঙ্গে যুক্ত হচ্ছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা সমাজমাধ্যমে প্রকাশ করেছে বিশেষ আংটির ছবি।

ফিফা জানিয়েছে ২০২৬-এর বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২০২৬টি রিং বা আংটি তৈরি করানো হচ্ছে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের ফুটবলার এবং কোচদের জন্য। বাকিগুলি সরকারি লাইসেন্স প্রাপ্ত পণ্য হিসাবে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য বাজারে আনা হবে। আংটির এক দিকে থাকছে বিশ্বকাপের নকশা। অন্য দিকে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, প্রতীক এবং রং। চ্যাম্পিয়ন দলের জন্য নির্দিষ্ট আংটিগুলিতে থাকবে আলাদা নম্বর। প্রাপকদের প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী আংটি তৈরি করিয়ে দেবে ফিফা।

ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে চ্যাম্পিয়ন দলের কোচ এবং অধিনায়ককে স্মারক হিসাবে দেওয়া হবে অস্থায়ী আংটি। পরে প্রত্যেকের আঙুলের মাপ নিয়ে আংটি তৈরি করিয়ে আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হবে।

১৯ জুলাইয়ের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন। লিয়োনেল মেসিরা গত বারের চ্যাম্পিয়ন। মোট তিন বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। স্পেন বিশ্বকাপ পেয়েছে এক বার। এ বার যারা চ্যাম্পিয়ন হোক, তারা প্রথম দেশ হিসাবে পাবে ফিফার ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা