ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্র মিথ্যাচার করেছে: রাশিয়া

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৪৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৪৮:৪০ অপরাহ্ন
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্র মিথ্যাচার করেছে: রাশিয়া জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া। ছবি: সংগৃহীত
জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনার মিথ্যা অভিযোগ করেছে। হামলার অজুহাত হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছে তারা।

মঙ্গলবার (২৪ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তৃতাকালে রুশ কূটনীতিক ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলাকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে নিন্দা করেন। তিনি বলেন, তারা তেজস্ক্রিয় দূষণের 'একটি বাস্তব হুমকি তৈরি করেছে'।

নেবেনজিয়া আরও বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই আইএইএ'র রিপোর্টে কোথাও ইরানের পারমাণবিক মজুদগুলোকে অঘোষিত বা সামরিক উদ্দেশ্যে রূপান্তর করার কোনো উল্লেখ নেই।

আইএইএ'র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি গত সপ্তাহে স্কাই নিউজকে বলেছিলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির 'কোনো পদ্ধতিগত প্রচেষ্টা'র প্রমাণ নেই। তবে তিনি এটি উল্লেখ করেন, ইরানের ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সংস্থাটির 'উদ্বেগ' রয়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তার সরকারের অবস্থান তুলে ধরে আবারও বলেন, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল 'ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা'।

তবে ইরান বরাবরের মতো সামরিক পারমাণবিক কর্মসূচি না থাকার কথা বলে আসছে। তারা এই হামলাকে আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে এবং আইএইএ'র সঙ্গে সহযোগিতা সীমিত করার পরিকল্পনা ঘোষণা করেছে।

প্রসঙ্গত, ইরান ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এখন পর্যন্ত তা বহাল রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ