ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

মৌনী রায়ের ভিডিও ফাঁস!

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৭:৫১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৭:৫১:৪৫ অপরাহ্ন
মৌনী রায়ের ভিডিও ফাঁস! মৌনী রায়ের ভিডিও ফাঁস!
বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়কে ঘিরে নতুন করে শুরু হয়েছে নেটদুনিয়ায় আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও, সেই দাবিকে ভিত্তিহীন বলে কড়া প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা। 

সম্প্রতি একটি পাপারাজ্জি পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সঙ্গে বের হচ্ছেন মৌনী রায়। কিছুক্ষণ পর একই রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় অভিনেতা অর্জুন বিজলানীকে। এই ঘটনাকে কেন্দ্র করে পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর নাকি গোপনে অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মৌনী।

তবে এ ধরনের দাবির কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। বরং পোস্টটি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মৌনীর ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা। কমেন্টে তিনি লেখেন, এসব কী আজেবাজে কথা! শুধু ভিউজ় পাওয়ার জন্য আপনারা যা খুশি পোস্ট করছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মৌনী রায় ও অর্জুন বিজলানীর বন্ধুত্ব বহু বছরের। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক নাগিনে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের বন্ধুত্বের শুরু। ব্যক্তিগত ও পেশাগত জীবনে তারা দীর্ঘদিন ধরে একে অপরের পাশে থেকেছেন। এছাড়া অর্জুনের স্ত্রী নেহার সঙ্গেও মৌনীর সুসম্পর্ক রয়েছে। 

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিকে অনেকেই ‘ভিডিও ফাঁস’ বলে প্রচার করলেও, বাস্তবে এটি কোনো ব্যক্তিগত বা গোপন ভিডিও নয়। এটি একটি প্রকাশ্য স্থানে পাপারাজ্জিদের ধারণ করা ভিডিও, যা ঘিরে বিভিন্ন জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে মৌনী রায় বা অর্জুন বিজলানী এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক