ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৭:৪৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৭:৪৩:৪৭ অপরাহ্ন
প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
চাঁদপুরের কচুয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে রোকসানা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাক্তন স্বামী আবুল কালামকে তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ১নং সাচার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় মনির চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের জেরে আবুল কালাম ধারালো অস্ত্র দিয়ে তার প্রাক্তন স্ত্রী রোকসানা আক্তারকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সাচার রেনেসা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকসানা আক্তারের মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, রোকসানা আক্তার ও আবুল কালামের মধ্যে দীর্ঘদিন আগে বিবাহ হয়েছিল। পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে এবং রোকসানা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। ধারণা করা হচ্ছে, পূর্বের পারিবারিক বিরোধ ও ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কালামকে গ্রেপ্তার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন