ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৭:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৭:৩৭:২৬ অপরাহ্ন
মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা
ময়মনসিংহের ভালুকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়ি-ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এ সময় মাদকসহ দুই কারবারিকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতী গ্রামে এই মাদক বিরোধী জনরোষের ঘটনা ঘটে। আটককৃতরা হলে মাদক ব্যবসায়ী জামাল ড্রাইভারের স্ত্রী পারভীন (৪৮) ও ছেলে পারভেজ (২৭)।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল ড্রাইভার, তার স্ত্রী পারভীন ও ছেলে পারভেজসহ তাদের পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক কেনাবেচা করে আসছিলেন। এর ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল এবং সামাজিক ও নৈতিক পরিবেশ বিনষ্ট হচ্ছিল। বারংবার সতর্ক করার পরও মাদক কারবার বন্ধ না হওয়ায় সংঘবদ্ধ হন স্থানীয় বাসিন্দারা। পরে তারা জামাল ড্রাইভারের বাড়ীতে অভিযান চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা মাদকসহ দুইজনকে হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই মাদক কারবারিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

হবিরবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড আওলাতলী এলাকার মেম্বার শাহজাহান খানা জানান, জামাল ড্রাইভার ও তার পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক কেনাবেচা করে আসছিলেন। বারংবার সতর্ক করার পরও মাদক কারবার বন্ধ না হওয়ায় সকালে স্থানীয় বাসিন্দারা সংঘবদ্ধ হয়। 

হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির জানান, ওই পরিবারের মাদক কারবারের ফলে যুব সমাজ ধ্বংসের মুখে পড়েছে, ইতিপূর্বে তাদের বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা ও একাধিকবার গ্রেপ্তার হয়েছে আজকেও জামাল ড্রাইভারের স্ত্রী পারভীন ও ছেলে পারভেজকে স্থানীয়রা আটক করে পুলিশ সোপর্দ করেছে। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মাদক বিক্রি অভিযোগে আওলাতী গ্রামের বাসিন্দারা সংঘবদ্ধ হন। পরে তারা জামাল ড্রাইভারের বাড়ীতে আকস্মিক অভিযান চালান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে মাদকসহ দুই কারবারিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার