ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৫:১৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৫:১৫:৩৬ অপরাহ্ন
সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া ছবি: সংগৃহীত
মা হওয়ার পরেও শারীরচর্চায় কোনও খামতি রাখেননি আলিয়া ভট্ট। বরং সময়ের সঙ্গে আরও কঠোর হয়েছে তাঁর ফিটনেস রুটিন। ‘জিগরা’ ছবিতে অ্যাকশন দৃশ্যে নজর কেড়েছিলেন অভিনেত্রী। সদ্য মুক্তি পাওয়া ‘আলফা’-তেও সেই প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রেখেছিলেন নায়িকা। সম্প্রতি তাঁর সেই প্রস্তুতির এক ঝলকই এল প্রকাশ্যে। ছড়িয়ে পড়েছে আলিয়ার শারীরচর্চার ভিডিয়ো।

আলিয়ার ফিটনেস প্রশিক্ষক কর্ণ সাওনি ভাগ করে নিয়েছেন এই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে তিনি একটি বিশেষ ধরনের ব্যায়াম করে দেখাচ্ছেন। তার পর একই জিনিস অনায়াসে করে ফেলছেন আলিয়া। দড়ির সাহায্যে স্কোয়াটের এই ভিন্ন ধরনের অনুশীলনে যেমন ভারসাম্য বজায় রাখতে হয়, তেমনই প্রয়োজন পায়ের শক্তিশালী পেশি। প্রতিটি ধাপেই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল অভিনেত্রীকে।

শারীরচর্চার সময়েও ছিল আলিয়ার নিজস্ব কায়দার ছাপ। হল্টার-নেক ক্রপ টপের সঙ্গে কালো শর্টস পরেছিলেন তিনি। চুল খোঁপা করে বাঁধা, সাজে ছিল না কোনও বাড়তি আড়ম্বর। শারীরচর্চার জন্য আরামদায়ক পোশাকই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

কাজের ব্যস্ততা, ছবির প্রস্তুতি এবং মাতৃত্ব— সবকিছুর মাঝেও নিজের শরীরের সঙ্গে যে আলিয়া কোনও রকম আপস করেন না, নতুন এই ভিডিয়ো যেন সেই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিল। তাঁর নিষ্ঠা ও ধারাবাহিকতা ইতিমধ্যেই বহু অনুরাগীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। প্রসঙ্গত, অভিনেত্রীর নতুন ছবি ‘আলফা’ বক্সঅফিসে সে ভাবে সাড়া ফেলেনি। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি আলিয়ার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক