ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৫:০৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৫:০৯:২২ অপরাহ্ন
রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা ফাইল ফটো
মাত্র চার মাস আগেই প্রেমের সর্ম্পকে জরিয়ে বাড়ী থেকে পালিয়ে বিয়ে করেছিল জুথি আক্তার (২১)| কিন্তু হাতের মেহেদির রং না মুছতেই জীবন দিতে হলো তাকে| পারিবারিক কলহের জ্বের ধরে বৃহস্পতিবার সন্ধ‍্যায়   বিষের ট্যাবলেট খায়| রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় জুথি| এসময় স্বামী-শশুর হাসপাতালের বারান্দায় জুথির মরদেহ রেখে পালিয়ে যায়| এঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগতুলে জুথির স্বামী,শশুর ও শাশুড়ির বিরুদ্ধে শুক্রবার বিকেলে মামলা দায়ের করেছেন জুথির মা| জুথি নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর মরুপাড়া গ্রামের প্রবাসী জয়নাল শেখের মেয়ে|

জুথির মা আরজিনা বেগম জানান, একই উপজেলার রাতোয়াল গ্রামের জিয়াউল হক জিয়ার ছেলে মোকাদ্দেছ আলী শুভর (২৩) সাথে মেয়ে জুথির প্রেমের সর্ম্পক গড়ে ওঠে| সেই সুবাদে গত ১২মার্চ তারা পালিয়ে বিয়ে করে| এরপর উভয় পক্ষ বসে পারিবারিকভাবে সমঝোতা করে আত্মীয়তা শুরু হয়| কিন্তু শুভর কোন কর্ম নাথাকায় এবং বেকার থাকায় প্রতিনিয়ত তাদের সংসারে ঝগড়া-ঝামেলা হতো| এসময় শুভ ও শুভর মা-বাবা আমার মেয়েকে নানাভাবে তুচ্ছ-তাচ্ছিল করে মারধর কতো এবং বার বার আত্মহত্যায় প্ররোচিত করতো| মেয়ে এসব বিষয়ে আমাদেরকে জানালে মেয়েকে ধর্য্য ধরে সংসার করার জন্য পরামর্শ দিতাম| ভাবতাম হয়তো সব ঠিক হয়ে যাবে|

এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার আবারো আমার মেয়ের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে তাকে অশালীন ভাষায় গালাগালি করে আবারো আত্মহত্যায় প্ররোচিত করে| শেষ পর্যন্ত মেয়েটি অপমান ও লজ্জা-শরমে লোকসমাজে মুখ দেখাতে না পেরে বিষ ট্যাবলেট খেয়ে বমি করতে থাকে| এসময় দেখতে পেয়ে মেয়ের স্বামী, শশুরেরা প্রথমে রাণীনগর হামপাতালে ভর্তি করায়|এসময় শুভ মোবাইল ফোনে আমাকে জানালে দ্রুত হাসপাতালে ছুটে যাই| এর মধ্যে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে| নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টা নাগাদ মারা যায়| আরজিনা আরো বলেন,মেয়ে মারা যাবার সাথে সাথে মরদেহ হাসপাতালের বারান্দায় ফেলে রেখে সবাই পালিয়ে যায়| এ্যাম্বুলেন্স ভাড়া,হাসপাতালে চিকিৎসা খরচ কোনটায় দেয়নি| আমি এর সুষ্ঠু বিচার চাই|

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, জুথির মৃত্যুর ঘটনায় তার মা আরজিনা বিবি বাদী হয়ে তিনজনকে আসামী করে শুক্রবার বিকেলে থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন| আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরো বলেন,জুথির মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে| 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক