ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৪০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৪০:৪২ অপরাহ্ন
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু ফাইল ফটো
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান ও এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন নিহত হয়েছেন। ‌

বুধবার (২৫ জুন) বেলা পৌনে ১১ টার দিকে মেহেরপুর শহরের অদূরে বন বিভাগের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর গাংনী উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী এবং আকমল হোসেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আকমল মেহেরপুর সদরের বুড়িপোতা গ্রামের সামাদের ছেলে। ‌লেখাপড়ার সুবাদে মেহেরপুর শহরের শেখ পাড়ায় নানা বাড়িতে বসবাস করছিলেন তিনি। ‌

এদিকে মাহফুজুর রহমানের বাড়িও মেহেরপুর জেলায়। তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে গাংনী অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান। একই সময়ে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন কলেজ ছাত্র আকমল হোসেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ‌এতে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান ও আকমল হোসেন রাস্তার ওপরে ছিটকে পড়েন। গুরুতর জখম অবস্থায় তাদেরকে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ‌সেখানে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার (ওসি) মেজবাহ উদ্দিন জানান, মরদেহ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে। ‌ নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার